শিক্ষার্থী হত্যা, নির্যাতন ও গণগ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ দুই সাংবাদিক সংগঠনের : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
শিক্ষার্থী হত্যা, নির্যাতন ও গণগ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ দুই সাংবাদিক সংগঠনের : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ম্যাকাই টেস্টে শরিফুলের বিধ্বংসী বোলিংয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ মোবাইল কিনতে ই-লোন সুবিধা দেবে মিডল্যান্ড ব্যাংক টানা ২৫ মৌসুমে গোল: বিশ্বরেকর্ড গড়ে ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো ইস্টার্ন ব্যাংকে সার্ভিস অ্যাম্বাসেডর পদে নিয়োগ: বেতন ৩১ হাজার টাকা হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় বন্ধের আহ্বান কাতারের পররাষ্ট্রমন্ত্রীর গ্যাসের তীব্র সংকটে স্থবির জনজীবন: সিএনজি পাম্পে দীর্ঘ সারি ও রান্নায় ভোগান্তি লালমনিরহাটে জুয়া ও মাদকের প্রতিবাদকারী কলেজ শিক্ষকের মৃত্যু, এলাকায় উত্তেজনা একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ: যাত্রা শুরু ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর আজ ২২ আগস্ট : কি ঘটেছিল আজকের দিনে? বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

শিক্ষার্থী হত্যা, নির্যাতন ও গণগ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ দুই সাংবাদিক সংগঠনের

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
শিক্ষার্থী হত্যা, নির্যাতন ও গণগ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ দুই সাংবাদিক সংগঠনের

শিক্ষার্থী হত্যা, নির্যাতন ও গণগ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ দুই সাংবাদিক সংগঠনের

চলমান কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে চার সাংবাদিকসহ শিক্ষার্থীদের মৃত্যু, নির্যাতন ও সারা দেশে গণগ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দুই সাংবাদিক সংগঠন।

শুক্রবার (২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিক্ষোভ সমাবেশের কথা জানায় সংগঠন দুইটি।

ফের বন্ধ ফেসবুক ও টেলিগ্রাম বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান কোটাসংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে চার সাংবাদিকসহ শতশত শিক্ষার্থী হত্যা, নির্যাতন ও সারা দেশে অন্যায়ভাবে গণগ্রেপ্তারের প্রতিবাদে শনিবার ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) বিক্ষোভ সমাবেশ করবে।

ডিইউজের দপ্তর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শনিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিক্ষোভ সমাবেশে অংশ নিতে সকল সংবাদকর্মীদের আহ্বান জানানো হয়।

পড়ুন>>সিলেটে দৈনিক কালবেলার সাংবাদিক গুলিবিদ্ধ

এদিকে, শুক্রবার রাজধানীতে প্রেস ক্লাবের সামনে ও কেন্দ্রীয় শহীদ মিনারে ‘দ্রোহযাত্রা’ সমাবেশ করেছেন ছাত্র, শিক্ষক ও জনতা। আগামী রোববার (৪ আগস্ট) প্রেসক্লাবের সামনে থেকে গণমিছিল কর্মসূচি পালনের ঘোষণা দেয় তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!