মোবাইল কিনতে ই-লোন সুবিধা দেবে মিডল্যান্ড ব্যাংক
- আপডেট সময় : ১২:৫৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে
মোবাইল কিনতে ই-লোন সুবিধা দেবে মিডল্যান্ড ব্যাংক
মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি) এবং সহজমোবাইল বিডি লিমিটেড সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে এখন থেকে গ্রাহকেরা সহজমোবাইলের নির্ধারিত মার্চেন্ট পয়েন্ট থেকে মোবাইল ডিভাইস কেনার ক্ষেত্রে মিডল্যান্ড ব্যাংকের বিশেষ ই-লোন সুবিধা গ্রহণ করতে পারবেন। মিডল্যান্ড ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান ও রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশনের সমন্বয়ক মোহাম্মদ রাশাদুল আনোয়ার এবং সহজমোবাইল বিডির পরিচালক আবু আল মোতালিব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
পড়ুন>> টানা ২৫ মৌসুমে গোল: বিশ্বরেকর্ড গড়ে ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো
এ সময় মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ উদ্দিন আহমেদ, প্রজেক্ট, প্রসেস, প্রোডাক্ট ডেভেলপমেন্ট ও রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশনের ম্যানেজার খন্দকার ইমরান হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া সহজমোবাইল বিডির সিনিয়র ম্যানেজার রাজীব কুন্ডু এবং হেড অব অ্যাকাউন্টস মো. রকিবুল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
উভয় প্রতিষ্ঠানের প্রত্যাশা, এই অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য ডিজিটাল অর্থায়ন প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল হবে। মিডল্যান্ড ব্যাংকের ডিজিটাল ঋণসেবা এবং সহজমোবাইলের বিস্তৃত মার্চেন্ট নেটওয়ার্কের সমন্বয়ে মোবাইল ডিভাইস কেনাকাটার অভিজ্ঞতা আরও উন্নত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। প্র/ আ
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























