সংবাদ শিরোনাম :
ভিসা জটিলতা কাটিয়ে দক্ষিণ আফ্রিকা গেলেন জাকের ও মুশফিক
সৃষ্টি ক্রীড়া ডেস্ক
- আপডেট সময় : ০৮:০১:২০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
ভিসা জটিলতা কাটিয়ে দক্ষিণ আফ্রিকা গেলেন জাকের ও মুশফিক
ভিসা জটিলতার কারণে এতদিন দলের সঙ্গে যোগ দিতে পারেননি জাতীয় দলের ক্রিকেটার জাকের আলি অনিক এবং তরুণ পেসার মুশফিক হাসান। অবশেষে সেই বাধা দূর হওয়ায় শুক্রবার রাতে তারা দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলার জন্য তারা এখন দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছেন।
তবে ভিসা জটিলতায় সময়মতো পৌঁছাতে না পারায় প্রিটোরিয়ায় ২৩ আগস্ট থেকে শুরু হওয়া স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে তাদের খেলা হচ্ছে না। সিরিজের দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ থেকে তারা একাদশে নির্বাচনের জন্য বিবেচিত হবেন।
পড়ুন>>ভূরুঙ্গামারীতে ১৩ লাখ মুল্যের ভারতীয় ব্যবহৃত মোবাইল জব্দ, আটক ১
চার দিনের টেস্ট সিরিজের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। জাকের ও মুশফিকের অন্তর্ভুক্তি দলের পেস আক্রমণ ও স্কোয়াডের গভীরতা আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























