ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে বীরাঙ্গনা মোজেফা খাতুনের চিরবিদায়; রাষ্ট্রীয় মর্যাদা শেষে দাফন সম্পন্ন  রাজশাহী-চাঁপাই মহাসড়কে বেপরোয়া ডাম্প ট্রাকের দাপট, জনজীবনে আতঙ্ক যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সানি সারোয়ার বহিষ্কার ৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ: লিটন-মিরাজের প্রতিরোধ ক্যানসার জয় করে ফিরেও ব্যর্থ ম্যাডিনসন, নির্বাচকদের দুষছেন সবাই নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় প্রতিরোধে মানদণ্ড পূরণে ব্যর্থ বাংলাদেশ যমুনা গ্রুপে বিশাল নিয়োগ, কাজ করার সুযোগ গাজীপুরে কাতারে ড্রাইভিং স্কুলগুলোর জন্য নতুন কঠোর নিয়ম জারি রাবিতে সাংবাদিকদের ওপর হামলা রিকশাচালক সেজেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা: চিফ হুইপ

লালমনিরহাটে জুয়া ও মাদকের প্রতিবাদকারী কলেজ শিক্ষকের মৃত্যু, এলাকায় উত্তেজনা

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটে জুয়া ও মাদকের প্রতিবাদকারী কলেজ শিক্ষকের মৃত্যু, এলাকায় উত্তেজনা

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া গ্রামের বাসিন্দা ও সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আরিফুল ইসলাম (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (২১ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলন ‘আলোকিত লালমনিরহাট’-এর সঙ্গে যুক্ত থাকায় তাকে প্রাণ দিতে হলো বলে অভিযোগ উঠেছে।

ঘটনার সূত্রপাত গত ১ আগস্ট। কলেজ থেকে বাড়ি ফেরার পথে রহিদুল ইসলামের নেতৃত্বে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে আরিফুলের ওপর হামলা চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। টানা ২১ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে তিনি না ফেরার দেশে পাড়ি জমালেন। আরিফুলের পরিবারে এখন শোকের ছায়া, বিশেষ করে গত ৬ আগস্ট তার একটি ছেলে সন্তানের জন্ম হওয়ায় পরিবারটি এখন চরম অসহায়ত্বের মুখে পড়েছে।

পড়ুন>>একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ: যাত্রা শুরু ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর

আরিফুলের বাবা গত ২ আগস্ট রহিদুলকে প্রধান আসামি করে মোট ১০ জনের বিরুদ্ধে আদিতমারী থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, আরিফুল নিজ এলাকায় মাদক ও অনলাইন জুয়া বন্ধে স্থানীয়দের সচেতন করছিলেন এবং অভিযুক্তদের জুয়া ছাড়ার আহ্বান জানিয়েছিলেন, যা তাদের ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায়। এই মামলায় ৮ জন আসামি জামিনে মুক্তি পেলেও, প্রধান অভিযুক্ত রহিদুলকে গত ১২ আগস্ট র‍্যাব ঢাকার হাতিরঝিল নয়াটোলা এলাকা থেকে গ্রেপ্তার করে।

শিক্ষক আরিফুলের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। শুক্রবার রাতেই বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব জানান, আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য এলাকাবাসীকে অনুরোধ জানানো হয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালমনিরহাটে জুয়া ও মাদকের প্রতিবাদকারী কলেজ শিক্ষকের মৃত্যু, এলাকায় উত্তেজনা

আপডেট সময় : ০৯:৪৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬