ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিলারশিপ চূড়ান্তের আগেই দোকানে সার বিক্রেতার সাইনবোর্ড ঢাকায় হত্যার শিকার রাকিবের লাশ ডিমলার বসতবাড়ি থেকে উদ্ধার জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা পেলেন বিরলের তাজ আল মিনার গাজীপুরে প্রেমিকের বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, গ্রেপ্তার শান্ত চরফ্যাশনে আইনজীবী সমিতির এপিপি হিরনের সদস্যপদ ছয় মাসের জন্য ঢাকায় ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত আসছে নতুন নীতিমালা বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় সহিংসতায় নিহত ৫ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৯৬ রাজু মৃত্যুর ঘটনা মামলা: সাবেক এমপি মোশতাকসহ দুইজনের রিমান্ড

নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে জখম: প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে জখম: প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা জাহিদ হাসান বুলবুলকে (৪৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে এই নৃশংস ঘটনাটি ঘটে। নিহত বুলবুল স্থানীয় সালেহনগর শাহী মসজিদ এলাকার বাসিন্দা রাজা মাস্টারের ছেলে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার ও মামলার প্রধান অভিযুক্ত সিফাতকে গ্রেপ্তার করেছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল হোসেন জানিয়েছেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং বাকি জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

পড়ুন>>বঙ্গভবনে আজ শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রস্তুত দরবার হল

এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে শুক্রবার সকাল ৯টার দিকে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা বিচারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। বিক্ষোভকারীরা এ সময় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম শেখ ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে তাদের শান্ত করেন এবং মহাসড়ক থেকে সরিয়ে দেন। বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অন্যান্য সহযোগীদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলমান রয়েছে। দ/ আ/ দে

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে জখম: প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৩৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬