২০২৭ নারী বিশ্বকাপের পর্দা উঠবে মারাকানায়, ফাইনালও হবে ঐতিহাসিক এই স্টেডিয়ামে
- আপডেট সময় : ১২:০০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
২০২৭ নারী বিশ্বকাপের পর্দা উঠবে মারাকানায়, ফাইনালও হবে ঐতিহাসিক এই স্টেডিয়ামে
ব্রাজিলের রিও ডি জেনেইরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৭ নারী বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ। প্রায় ১৩ বছর আগে ২০১৪ সালে এই মাঠেই পুরুষ বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল।
ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা বৃহস্পতিবার (২০ আগস্ট) ৩২ দলের এই টুর্নামেন্টের অগ্রিম সূচি ঘোষণা করেছে। আগামী ২৪ জুন স্বাগতিক ব্রাজিলের ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে এবং প্রায় এক মাসব্যাপী লড়াই শেষে ২৫ জুলাই মারাকানাতেই হবে শিরোপা নির্ধারণী ফাইনাল। দক্ষিণ আমেরিকার মাটিতে এটিই প্রথম নারী বিশ্বকাপ ফুটবল।
পড়ুন>>আগামী পাঁচ বছরে মাথাপিছু আয় ৪ হাজার ৫৯১ ডলারে নেওয়ার লক্ষ্য সরকারের
ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামটি ১৯৫০ সালের পুরুষ বিশ্বকাপের ফাইনালে উরুগুয়ের কাছে ব্রাজিলের সেই ঐতিহাসিক ও হৃদয়বিদারক হারের সাক্ষী হয়ে আছে। এবার একই ভেন্যুতে নারী বিশ্বকাপের শুরু ও শেষ হওয়ায় মারাকানা নতুন এক রেকর্ডের অংশ হতে যাচ্ছে।
পুরুষ ও নারী উভয় বিশ্বকাপের ফাইনাল আয়োজনকারী বিশ্বের তৃতীয় স্টেডিয়াম হিসেবে এটি ইতিহাসে নাম লেখাবে। এর আগে সুইডেনের রাসুন্দা স্টেডিয়াম এবং যুক্তরাষ্ট্রের পাসাডেনার রোজ বোল স্টেডিয়াম এই বিরল কীর্তি গড়েছিল।
ফিফা জানিয়েছে, বিশ্বকাপের আটটি আয়োজক শহরের প্রতিটিতে অন্তত সাতটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে এবং প্রতিটি শহরেই অন্তত একটি নকআউট ম্যাচ রাখা হয়েছে। টুর্নামেন্টের সূচি অনুযায়ী, ব্রাসিলিয়া, পোর্তো আলেগ্রে, রেসিফি ও সালভাদরে শেষ ষোলো পর্যন্ত ম্যাচগুলো হবে।
পড়ুন>>নাটোরের নতুন জেলা প্রশাসক সুমনী আক্তার, বদলি হলেন ইউএনও দেবাশীষ বসাক
এরপর কোয়ার্টার-ফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বেলো হরিজন্তে, ফোর্তালেজা, রিও ডি জেনেইরো ও সাও পাওলোতে। এছাড়া রিও ডি জেনেইরো ও সাও পাওলোতে সেমি-ফাইনালের ম্যাচগুলো আয়োজিত হবে।
টুর্নামেন্ট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ব্রাজিলিয়ান সমর্থকদের আবেগ, রং ও উচ্ছ্বাসের কথা ভাবলেই তিনি রোমাঞ্চিত বোধ করেন। তার মতে, আটটি আয়োজক শহর তাদের নিজস্ব বৈচিত্র্য দিয়ে এই বিশ্বকাপকে স্মরণীয় ও আনন্দময় করে তুলবে। ব্রাজিলের সাবেক অধিনায়ক অ্যালিন পেলেগ্রিনোও আশাবাদী যে, গ্যালারির সেই শক্তি মাঠে ছড়িয়ে পড়বে এবং বিশ্বের সেরা খেলোয়াড়েরা সমর্থকদের সেই অনুপ্রেরণা মাঠের পারফরম্যান্সে ফিরিয়ে দেবেন, যা বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উদ্বুদ্ধ করবে।
২০২৭ নারী বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি চলতি বছরের শেষ দিকে প্রকাশ করা হবে বলে জানিয়েছে ফিফা। যু//র
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























