গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র কর্মীদের ওপর আন্তর্জাতিক জলসীমায় হামলার ঘটনায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং কর্মকর্তা আফেক মোসকোভিচের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য আবেদন জানিয়েছে তুরস্ক। দেশটির বিচারমন্ত্রী আকিন গুরলেক এই আইনি পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইস্তাম্বুলের ১১তম হেভি ক্রিমিনাল কোর্টে এই সংক্রান্ত বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। ২০২৬/১০৮ নম্বর মামলার অধীনে মোট ৩৫ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে নেতানিয়াহু ও মোসকোভিচও অন্তর্ভুক্ত। গত ১৪ জুলাই গণহত্যার অভিযোগে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। এরপর তাদের আন্তর্জাতিকভাবে ‘ওয়ান্টেড’ হিসেবে তালিকাভুক্ত করতে তুরস্কের বিচার মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে রেড নোটিশ জারির অনুরোধ জানায় এবং প্রয়োজনীয় নথিপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে।
অভিযুক্তদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, গুরুতরভাবে স্বাধীনতা হরণ, ইচ্ছাকৃতভাবে আহত করা, নির্যাতন, সম্পত্তির ক্ষতি, ডাকাতি এবং পরিবহনযান ছিনতাইয়ের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। বিচারমন্ত্রী গুরলেক স্পষ্ট করেছেন যে, গাজায় ইসরাইলি সরকারের নীতির কারণে নেতানিয়াহু প্রশাসন কোনো ধরনের জবাবদিহির ঊর্ধ্বে থাকবে—এমন ধারণা তুরস্ক কখনোই মেনে নেবে না।
তুরস্ক জাতীয় ও আন্তর্জাতিক আইনি কাঠামোর মাধ্যমে এই বিচারিক প্রক্রিয়া চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বে ফিলিস্তিনি জনগণ এবং নিপীড়নের শিকার মানুষের পাশে দাঁড়ানোর যে অঙ্গীকার তুরস্ক করেছে, এই আইনি উদ্যোগ তারই অংশ বলে জানিয়েছেন বিচারমন্ত্রী। চাকরির আরও তথ্য: সংশ্লিষ্ট নথিপত্রও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চাকরির আরও তথ্য: তুরস্ক জাতীয় ও আন্তর্জাতিক আইনি ব্যবস্থার মাধ্যমে এ বিষয়ে পদক্ষেপ অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
সূত্র: মানবজমিন
Leave a Reply