বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথের প্রস্তুতি সম্পন্ন: সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৩:০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথের প্রস্তুতি সম্পন্ন: সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের জন্য বঙ্গভবনের দরবার হল পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে পুরো আয়োজন পরিচালিত হচ্ছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, নির্ধারিত সময়ে রাষ্ট্রপতি দরবার হলে পৌঁছানোর পর জাতীয় সংগীত পরিবেশন ও কোরআন তেলাওয়াত করা হবে। এরপর ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
পড়ুন>>নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে জখম: প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার
উল্লেখ্য, গত ২৪ জুলাই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী পদটি শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা থাকায় বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের উপস্থিতিতে অনুষ্ঠিত এই নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পান ৮৮ ভোট।
পড়ুন>>শপথ গ্রহণের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন মির্জা ফখরুল
নির্বাচনে মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৯ জন অনুপস্থিত ছিলেন। ভোট গণনা শেষে বিকালে ফলাফল ঘোষণা করা হয় এবং সন্ধ্যায় গেজেট প্রকাশ করা হয়। উল্লেখ্য, ১৯৯১ সালে সংসদীয় পদ্ধতি পুনঃপ্রবর্তনের পর বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থী থাকায় একবার ভোটাভুটি হয়েছিল। এরপর দীর্ঘ সময় কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসলেও, এবার দুজন প্রার্থী থাকায় ভোটাভুটির প্রয়োজন পড়ে। দএ
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























