ভুলি যান মোক -নাজমুল হুদা পারভেজ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভুলি যান মোক -নাজমুল হুদা পারভেজ : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে মাদকের বিরুদ্ধে এক সপ্তাহের মধ্যে দৃশ্যমান পরিবর্তনের ঘোষণা নতুন পুলিশ কমিশনারের গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক শিক্ষার্থীদের গ্লোবাল হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য নেপালে বন্যায় ৩৮৯ জনের প্রাণহানি, নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান নেপালের পার্বত্য অঞ্চলে হ্রদ ভাঙনের ঝুঁকি, ৫০ লাখ ঘনমিটার পানির আশঙ্কা জাকার্তায় সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতা: যোগাযোগ ব্যবস্থা ব্যাহত, গ্রেপ্তার ৬৫ লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করার নির্দেশ দিলেন ডোনাল্ড ট্রাম্প আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস চট্টগ্রামে আটক নেপাল ও তিব্বতে বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ ১৩০০ বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনা উদ্যোক্তাদের আহ্বান এফবিসিসিআইয়ের

ভুলি যান মোক -নাজমুল হুদা পারভেজ

নাজমুল হুদা পারভেজ
  • প্রকাশিত : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
ভুলি যান মোক -নাজমুল হুদা পারভেজ

ভুলি যান মোক -নাজমুল হুদা পারভেজ

বন্দু তোমরা অনেক দূরোত
কান্দে মোর হিয়া
মনটায় কয় দেকি আইসোং
পদ্মার পাড়োত গিয়্যা।

চখা কান্দে,চখি কান্দে
কান্দে বালি হাঁস
মোক ছাড়িয়্যা ক্যাইদোন আছেন
কোন্টে তোমার বাস?

চিটি নেহা ছাড়ি দিছোও
মোবাইল দ্যাশোত আসিয়্যা
নেহার ভাষা ভুলি গেইছো
ভেকুয়্যা ফেদলা পারিয়্যা।

ন্যাম্পো জ্বালে আইতোত বসি
নেকচিনু যেলা চিডি
কতো কতা নেকচিনু স্যালা
নেকা হয়না ইতি।

আকুল ব্যাকুল মনটা এলা
হয়না উদাইস আইতে
মোবাইল কানোত বন্দু আইসে
বোগলোত সুতি থাকে।

তোমরা কেইদোন বন্দু মোর
থাকেন মোক ভুলিয়্যা
নাপাঁও তোমাক নিশি আইতোত
মোবাইলোত ইং দিয়্যা।

মনের দুক্কু চাপি আখোং
সেইক ন্যা বুঝিয়্যা
অংপুরিয়া এক চেংরা বন্দু
নিন নেয় কাড়িয়া।

কতো অংগের আও কারে
মন কারি নেয়
নিজের ট্যাকা খরচ করি
পত্যায় ইং দেয়।

শইলোত মোর আগুন জ্বলায়
শোনায় পিড়িতির গান
বাড়িত আসিয়া তোমরা মোর
নাগাইল পাবার নান।

মোবাইল কিনিয়্যা দিয়া মোক
তোমরা কইরছেন ভুল
তোমার দোষতে মোক হারাইলেন
ভুলের দিবেন মাশুল।

তোমার নাগি ময়্যা নাগে
কষ্ট নিবার নান
মোর কপাল মুই পুড়নু
মোক ভুলি যান।

 

Please Share This Post in Your Social Media

One response to “ভুলি যান মোক -নাজমুল হুদা পারভেজ”

  1. […] পড়ুন>>ভুলি যান মোক -নাজমুল হুদা পারভেজ […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!