ফিফা সভাপতি ইস্যুতে এশিয়ান ফুটবলে বিভাজন: এএফসি ও কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের পাল্টাপাল্টি অবস্থান : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ফিফা সভাপতি ইস্যুতে এশিয়ান ফুটবলে বিভাজন: এএফসি ও কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের পাল্টাপাল্টি অবস্থান : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশের ২৩তম প্রেসিডেন্ট হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত বিপিএল স্থগিতের সিদ্ধান্তে ক্রিকেটারদের ক্ষতির কথা স্বীকার করলেন বিসিবি সভাপতি তামিম ভূরুঙ্গামারীতে দুই সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাউনিয়ায় পলাশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবীর ঘটনায় ভুক্তভোগীর সংবাদ সস্মেলন উসাইন বোল্টকেও পেছনে ফেলল চীনের তৈরি নতুন রোবট সুপারম্যান ২৮ আগস্ট শুরু বিসিবির নতুন বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ইরানের ওপর সর্বাত্মক অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা ট্রাম্পের

ফিফা সভাপতি ইস্যুতে এশিয়ান ফুটবলে বিভাজন: এএফসি ও কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের পাল্টাপাল্টি অবস্থান

সৃষ্টি ক্রীড়া ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

 

ফিফা সভাপতি ইস্যুতে এশিয়ান ফুটবলে বিভাজন: এএফসি ও কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের পাল্টাপাল্টি অবস্থান

 

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়ার আয়োজনে ‘২০২৪-এর গণঅভ্যুত্থান বীরত্বগাথা ও বিপ্লব-পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসিদের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এবং পরে প্রবাসী সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেছেন, “জুলাই সনদ এর আইনি ভিত্তি মাধ্যমে আমরা নির্বাচন, যেটা গণপরিষদ নির্বাচনে অংশগ্রহন করতে চাই। আমরা মনে করি এর বাইরে কোনো নির্বাচন হওয়া বাস্তবিক হবে না। আমরা প্রথম থেকেই নির্বাচনের তারিখ নিয়ে কখনোই পক্ষ-বিপক্ষ করি নাই। আমরা শুধু বলেছি সংস্কারের নিশ্চয়তা এবং বিচারের নিশ্চয়তা নিয়ে যদি ডিসেম্বরেও নির্বাচন হয় সেটাতেও আমাদের আপত্তি নাই।”

 

পড়ুন>>কৃষিপণ্য আমদানি নির্ভরতা কমাতে হবে: কৃষিমন্ত্রী

 

বিএনপির সাথে আসন ভাগাভাগির প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, “নির্বাচন পেছানো বা এই ধরণের কথাগুলো কেবলই গালগল্প, আসন সমঝোতা এগুলো মিথ্যা প্রোপাগান্ডা ও গুজব ছড়ানো হচ্ছে। আমরা নির্বাচনে অংশগ্রহন ও সফলতার চেয়ে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার।”

 

আসন্ন নির্বাচন নিয়ে জুলাই অভ্যুথানের অন্যতম এ নায়ক আরো বলেছেন, “গণঅভ্যুথানের পর দেশের মানুষের কাছে আমরা যাতে বলতে পারি দেশের এই পরিবর্তনটা আমরা নিয়ে এসেছি বা জুলাইয়ের ফলে পরিবর্তনটা নিয়ে এসেছি, ফলে সংস্কারটাই আমাদের প্রধান এজেন্ডা। সংস্কারের পরেই আমরা নির্বাচন নিয়ে ভাববো।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মাদ। এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন আলমগীর চৌধুরী আকাশ।

 

পড়ুন>>ঢাকার চাপে অবস্থান বদলাচ্ছে ভারত, দুই দেশের সম্পর্ক এখন সন্ধিক্ষণে

 

এর আগের দিন শনিবার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সঙ্গে মতবিনিময়কালে নাহিদ বলেন, রাষ্ট্রব্যবস্থায় কাঠামোগত পরিবর্তন না এলে জাতীয় নাগরিক পার্টি জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করবে। তিনি আরও বলেন, “নির্বাচন কেবল ক্ষমতার পরিবর্তন আনে। কিন্তু গণ-অভ্যুত্থান রাষ্ট্রের কাঠামো বদলায়। এই গণ-অভ্যুত্থানের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে। গত এক বছরে বাংলাদেশ সংস্কারের পথে এগিয়েছে, তবে এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে। আমরা নতুন সংবিধান ও প্রতিষ্ঠানগুলোর সংস্কার চাই।”

নাহিদ ইসলামের তিন দিনের মালয়েশিয়া সফরের আয়োজন করে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স-মালয়েশিয়া চ্যাপ্টার। আজ রাতে তাঁর দেশে ফেরার কথা রয়েছে এবং আগামী মঙ্গলবার তিনি চীনের উদ্দেশে রওনা দেবেন। তাঁর সফরসঙ্গী হিসেবে এনসিপির সাত নেতা থাকবেন। ব্যবস্থাপনা সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা এবং মাল্টিমিডিয়া সম্পাদক মোহাম্মদ সাগর এই আয়োজনের সাথে যুক্ত ছিলেন। P/ B

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!