পাইকগাছায় উপজেলা প্রশাসন ও দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে “দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব”প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে ” আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২২” পালিত হয়েছে।
শুক্রবার দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।একই সাথে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল।উপস্থিত ছিলেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিএম এম আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক হরেকৃষ্ণ দাশ প্রমুখ।
Leave a Reply