চর বলরামপুর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল
- আপডেট সময় : ০৩:১৮:২৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ২১৮৬৫ বার পড়া হয়েছে
চর বলরামপুর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল
কুড়িগ্রামের নাগেশ্বরীতে যমুনা সংস্থা কর্তৃক পরিচালিত চর বলরামপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন করেছেন ২৫, কুড়িগ্রাম-১ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম।
গতকাল এমপি মহোদয় বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছালে তাকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সুযোগ-সুবিধা এবং অবকাঠামোগত অবস্থা পরিদর্শন করেন।
পড়ুন>> রাণীশংকৈলে পুলিশ কনস্টেবল নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে সচেতনতামূলক সভা
এ সময় উপস্থিত ছিলেন, নায়েব আলী সরকার, পরিচালক, উম্মে সালেহ নুরুন্নাহার পারভীন, প্রধান শিক্ষক, চর বলরামপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়। বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শন শেষে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আনোয়ারুল ইসলাম এমপি বলেন, “প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়, সঠিক যত্ন ও ভালোবাসা পেলে তারাও সম্পদে পরিণত হতে পারে।
যমুনা সংস্থা দুর্গম চরাঞ্চলে এসব শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়।” তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের কল্যাণে সবসময় পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
পড়ুন>>কুড়িগ্রামে ওষুধের বাজারে সিন্ডিকেটের অভিযোগ: কম দামে বিক্রি ঠেকাতে চাপ
যমুনা সংস্থার পরিচালক নায়েব আলী সরকার মাননীয় সংসদ সদস্যের এই শুভাগমনে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সরকারের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে সংসদ সদস্য মহোদয়কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























