ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ: আবেদনের সুযোগ ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান উখিয়ায় নলকূপ খননের সময় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে সৌদির রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি হুতিদের দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০ ছাড়াল নওগাঁয় শ্যালিকাকে বিয়ে, যুবক ও দুই স্ত্রীর মুখে চুনকালি দিয়ে গ্রামছাড়া

কুড়িগ্রামে রেল যোগাযোগ সম্প্রসারণের দাবি, আন্তর্জাতিক রুট চালুর প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৫২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ১৮৮৫৭ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে রেল যোগাযোগ সম্প্রসারণের দাবি, আন্তর্জাতিক রুট চালুর প্রস্তাব

কুড়িগ্রামে রেল যোগাযোগ সম্প্রসারণের দাবি, আন্তর্জাতিক রুট চালুর প্রস্তাব।
উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে রেল যোগাযোগ সম্প্রসারণ ও আধুনিকায়নের দাবি জোরালো হয়ে উঠেছে। জেলার সার্বিক উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে একটি লিখিত আবেদন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এর মাধ্যমে মঙ্গলবার (৩১মার্চ) জমা দেওয়া হয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়, কুড়িগ্রামে রেল যোগাযোগের ইতিহাস দীর্ঘ হলেও বর্তমানে প্রয়োজনীয় অবকাঠামো ও আধুনিকায়নের অভাবে জেলার অর্থনৈতিক সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।

পড়ুন>>শিলাবৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে ইউএনও

আবেদনে চারটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে কুড়িগ্রাম-নাগেশ্বরী-ভূরুঙ্গামারী-সোনাহাট রেললাইন পুনঃস্থাপন, ধরলা সেতুর পাশে রেলসেতু নির্মাণ, কুড়িগ্রাম-চিলমারী-গাইবান্ধা হয়ে ঢাকার সঙ্গে বিকল্প রেল করিডোর চালু এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে রেল সংযোগ জোরদার করা।

বিশেষ করে সোনাহাট স্থলবন্দর পর্যন্ত রেল সংযোগ চালু হলে ভারতের আসাম রাজ্যের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের সুযোগ সৃষ্টি হবে বলে আবেদনে উল্লেখ করা হয়। একই সঙ্গে ভুটানিজ অর্থনৈতিক অঞ্চলকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

পড়ুন>>তাহিরপুরের যাদুকাটা নদী থেকে লাশ উদ্ধার

স্থানীয় বাসিন্দারা বলেন, রেল যোগাযোগ উন্নত হলে কুড়িগ্রামের মানুষের জীবনযাত্রার মান বদলে যাবে।

কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী এলাকার জিল্লুর রহমান বলেন, “আমাদের এখানে যাতায়াতের জন্য ভালো রেল ব্যবস্থা নেই। রেললাইন হলে ব্যবসা-বাণিজ্য বাড়বে, কর্মসংস্থানও সৃষ্টি হবে।”

নাগেশ্বরীর পৌর এলাকার বাসিন্দা ওমর ফারুক বলেন, “চিকিৎসা বা জরুরি প্রয়োজনে ঢাকায় যেতে অনেক সময় লাগে। রেল যোগাযোগ ভালো হলে আমাদের ভোগান্তি অনেক কমবে।”

ভূরুঙ্গামারীর উপজেলার সোনাহাট ইউনিয়নের ব্যবসায়ী আব্দুল লতিফ জানান, “সোনাহাট বন্দর পর্যন্ত রেললাইন চালু হলে সীমান্ত বাণিজ্য বহুগুণে বাড়বে। এতে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে।”

আরও পড়ুন>>গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় কাউনিয়ার পিকআপ চালকসহ দুই জনের মৃত্যু

কুড়িগ্রাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আহ্বায়ক আব্দুল আজিজ বলেন, ব্যবসা বাণিজ্য প্রসারে রেল যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা চাই কুড়িগ্রামের সাথে সোনাহাট হয়ে ভারতের আসাম রাজ্য এবং কুড়িগ্রামের সাথে গাইবান্ধা হয়ে ঢাকা পর্যন্ত রেল সম্প্রসারিত হোক।
আবেদনটি রেলপথ মন্ত্রণালয়ে জমা দিয়েছেন কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ও সাধারণ সম্পাদক সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

তারা জানান, কুড়িগ্রাম জেলার উন্নয়নের স্বার্থে রেল যোগাযোগের বিকল্প নেই এবং দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে রেল যোগাযোগ সম্প্রসারণের দাবি, আন্তর্জাতিক রুট চালুর প্রস্তাব

আপডেট সময় : ০৩:৫২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬