রাণীশংকৈলে পুলিশ কনস্টেবল নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে সচেতনতামূলক সভা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাণীশংকৈলে পুলিশ কনস্টেবল নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে সচেতনতামূলক সভা : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় জাল নথি তৈরির সিন্ডিকেট: ৫ বাংলাদেশি আটক ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন: স্বাধীন চিকিৎসা প্যানেল গঠনের দাবি হাকিমপুরের ওসির বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও মিথ্যা মামলায় হয়রানির গুরুতর অভিযোগ প্রেক্ষাপট: নেত্রকোনায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪ জ্বালানি সংকট কাটাতে এফএসআরইউ মেরামতের অপেক্ষায় সরকার: বিদ্যুৎমন্ত্রী গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পুলিশ লাইনে আরজিকর কাণ্ডে সাবেক বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার: তদন্তে নতুন মোড় ডারউইন টেস্ট: তানজিদের প্রথম ফিফটি, অল্পের জন্য আক্ষেপ মুমিনুলের লভ্যাংশ পেলেন সদস্যরা কাউনিয়ায় বালাপাড়া বণিক সমবায় সমিতির বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি

রাণীশংকৈলে পুলিশ কনস্টেবল নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে সচেতনতামূলক সভা

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
রাণীশংকৈলে পুলিশ কনস্টেবল নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে সচেতনতামূলক সভায় বক্তব্য রাখছেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ বেলাল হোসেন। ব

 

 

রাণীশংকৈলে পুলিশ কনস্টেবল নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে সচেতনতামূলক সভা

 

 

রাণীশংকৈলে পুলিশ কনস্টেবল নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে সচেতনতামূলক সভা।
ঠাকুরগাঁও জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ নিশ্চিত করতে একটি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার, ২৯ মার্চ বিকালে রাণীশংকৈল ডিগ্রি কলেজের হলরুমে এ সভার আয়োজন করে রাণীশংকৈল থানা পুলিশ।

 

 

 

সভায় সভাপতিত্ব করেন কলেজের রাডিকের অধ্যক্ষ জাকির হোসেন হেলাল। প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন এবং সহকারী পুলিশ সুপার (পীরগঞ্জ সার্কেল) মোহাম্মদ আবদুল হাই সরকার।

পড়ুন>> তাহিরপুরে যাদুকাটা নদীতে শ্রমিকের মৃত্যু

 

 

 

এছাড়া উপস্থিত ছিলেন রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী, অন্যান্য পুলিশ কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, চাকরি প্রত্যাশী তরুণ-তরুণী ও তাদের অভিভাবকরা।

 

 

 

পুলিশে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা, দুর্নীতি ও দালালচক্র প্রতিরোধ করা এবং প্রার্থীদের সঠিক দিকনির্দেশনা প্রদানই ছিল এই সভার মূল উদ্দেশ্য। সভায় নিয়োগ প্রক্রিয়ার ধাপসমূহ, অনলাইনে আবেদন পদ্ধতি এবং শারীরিক যোগ্যতার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পড়ুন>> তাড়াশে জব্দকৃত পেট্রোল বিক্রির টাকা সরকারী কোষাগারে জমা

 

 

পুলিশ সুপার জানান, নিয়োগ সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে হবে এবং কোনো ধরনের তদবির বা অর্থ লেনদেনের সুযোগ নেই। দালাল বা প্রতারণার শিকার হলে পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয় এবং এ বিষয়ে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে মর্মেও তিনি জানান। সভাশেষে নিয়োগ সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!