ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি আইন প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী পনুন হত্যাচেষ্টা: দোভাল ও সাবেক র প্রধানকে যুক্তরাষ্ট্রের আদালতের সমন বাল্টিক সাগরে রুশ পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা, ফিনল্যান্ডের উদ্ধার তৎপরতা নিলামে কেনা রুশ ট্যাংকার নিয়ে আইনি জটিলতায় পিএইচপি ভূরুঙ্গামারীতে নাশকতা মামলার আসামি আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার তাড়াশে ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান ও শীর্ষ দুই পদে দলীয় মনোনয়ন ফরম বিতরণের উদ্বোধন কাউনিয়ায় বিনা চিকিৎসায় না ফেরার দেশে চলে গেলেন জুলাই যোদ্ধা বিপ্লব হোসেন  নীলফামারী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত পুলিশে ১৪ হাজার নিয়োগের চূড়ান্ত অনুমোদন, শুরু হতে বাধা নেই বার্লিনে কাতারের আমিরকে আনুষ্ঠানিক সংবর্ধনা দিলেন জার্মান প্রেসিডেন্ট

ভূরুঙ্গামারীতে জুয়েলারি দোকানে হামলা: ১২ ভরি সোনা ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৩২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ২৪০১৭ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে জুয়েলারি দোকানে হামলা: ১২ ভরি সোনা ছিনতাইয়ের অভিযোগ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে জুয়েলারি দোকানে হামলা: ১২ ভরি সোনা ছিনতাইয়ের অভিযোগ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দি নিউ চিত্র রেখা জুয়েলার্স নামের একটি জুয়েলারি দোকানে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরের দিকে ভূরুঙ্গামারী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। জুয়েলারি দোকানের মালিকের অভিযোগ এসময় দোকান থেকে প্রায় ১২ ভরি সোনার গহনা ছিনতাই হয়েছে।

দি নিউ চিত্র রেখা জুয়েলার্সের স্বত্বাধিকারী গোপাল চন্দ্র প্রসাদ বলেন, অতর্কিত আমার ব্যবসা প্রতিষ্ঠানে সুবল, তাপস, পরিমল, তরণীকান্ত, সন্তোষ, সমর, লক্ষণ, সুকুমার, সন্তোষ সহ অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তি হামলা করে ভাংচুর চালায়। হামলাকারীরা দোকানে থাকা প্রায় ১২ ভরি সোনার বিভিন্ন গহনা নিয়ে যায়।

পড়ন>> শিবগঞ্জে গাঁজাসহ ভূরুঙ্গামারীর মাদক ব‍্যবসায়ী আটক

যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৮ লাখ টাকা। আমার বড় ভাই কৃষ্ণ চন্দ্র প্রসাদকে মারধর করে। হামলার প্রমাণ লোপাট করতে তারা দোকানের সিসিটিভি ক্যামেরার যন্ত্রপাতি নিয়ে যায়। বিষয়টি থানায় জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভূরুঙ্গামারী জুয়েলার্স সমিতির সভাপতি ও হিন্দু কল্যাণ ফন্টের থানা আহ্বায়ক মধু মোহন প্রসাদ বলেন, একটি বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিরোধের বিষয়টি বসে নিষ্পত্তি করার কথা বলা হয়েছে। তারপরেও জুয়েলারির দোকানে হামলা হয়েছে। উপজেলার সমস্ত জুয়েলারির দোকান বন্ধ রয়েছে। জুযেলারি সমিতির পক্ষ থেকে এ হামলার বিচার দাবি করছি।

নিউ চিত্র রেখা জুয়েলার্সের কর্মচারী আল-আমীন বলেন, প্রায় এক থেকে দেড়শ মানুষ এসে দোকানে হামলা করে। দোকান মালিকের বড় ভাইকে মারধর করে।

অভিযুক্তদের একজন সন্তোষ কুমার রায় বলেন, আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা সত্য নয়। আমদের পক্ষ থেকে হামলা করা হয়নি। যাদের দোকান তারাই ভাংচুর করেছে।

ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে আইনী পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে জুয়েলারি দোকানে হামলা: ১২ ভরি সোনা ছিনতাইয়ের অভিযোগ

আপডেট সময় : ০৭:৩২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬