ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার প্রধান শিক্ষক গ্রেপ্তার কক্সবাজার বিমানবন্দর: রানওয়ে ও টার্মিনাল প্রস্তুত শিক্ষকদের মর্যাদা ও অধিকার সুরক্ষায় ১০ দফা দাবি আদর্শ বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৪২ পদে নিয়োগ, আবেদনের নিয়ম মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি পরিদর্শনে মার্কিন সিনেটর ক্রিস মারফি হাকিমপুরে ২২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই বসতভিটা হারিয়ে খোলা আকাশের নিচে বিধবা সুফিয়া গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানাল জামায়াত মালয়েশিয়ায় পাহাড়ধসে নিখোঁজ বাংলাদেশির সন্ধান মিলল

ব্র্যাক ইউনিভার্সিটিতে বক্তব্য দিলেন প্রখ্যাত ইতালিয়ান স্থপতি ফ্যাবিও নভেম্বরি

ফাতিউস ফাহমিদ,ডেপুটি ম্যানেজার, অফিস অফ কমিউনিকেশন্স, ব্র্যাক ইউনিভার্সিটি
  • আপডেট সময় : ০৮:৫১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ২২০৮২ বার পড়া হয়েছে

ব্র্যাক ইউনিভার্সিটিতে বক্তব্য দিচ্ছেন প্রখ্যাত ইতালিয়ান স্থপতি ফ্যাবিও নভেম্বরি।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্র্যাক ইউনিভার্সিটিতে বক্তব্য দিলেন প্রখ্যাত ইতালিয়ান স্থপতি ফ্যাবিও নভেম্বরি

ব্র্যাক ইউনিভার্সিটিতে “ইতালিয়ান ডিজাইন ডে ২০২৬” উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বক্তব্য দেন প্রখ্যাত ইতালিয়ান আর্কিটেক্ট ও ডিজাইনার ফ্যাবিও নভেম্বরি। মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।

সেমিনারটি যৌথভাবে আয়োজন করে ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অফ আর্কিটেকচার অ্যান্ড ডিজাইনের ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার এবং বাংলাদেশে অবস্থিত ইতালির দূতাবাস। এটি আর্কিটেকচার বিভাগের ফ্ল্যাগশিপ ইভেন্ট ‘অঙ্গন লেকচার সিরিজ’-এর অংশ হিসেবে অনুষ্ঠিত হয়। এবারের আয়োজন ছিল অঙ্গন সিরিজের ১৫৫তম পর্ব।

       ইতালিয়ান ডিজাইন ডে হলো ইতালি সরকারের একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক ও কূটনৈতিক উদ্যোগ। যার লক্ষ্য ইতালির ডিজাইন, সৃজনশীলতা ও উদ্ভাবনকে বিশ্বব্যাপী তুলে ধরা। প্রতি বছর ইতালি সরকার দেশটির খ্যাতনামা ডিজাইনার, স্থপতি ও সৃজনশীল ব্যক্তিদের বিভিন্ন দেশে পাঠায়।

তারা সেখানে গিয়ে ইতালিয়ান ডিজাইনের অভিজ্ঞতা ও কাজ তুলে ধরেন এবং নতুন কোলাবোরেশনের সুযোগ তৈরি করতে সহায়তা করেন। এ বছরের ইতালিয়ান ডিজাইন ডে’র প্রতিপাদ্য হচ্ছে “রি-ডিজাইন: রিজেনারেটিং স্পেসেস, অবজেক্টস, আইডিয়াস ও রিলেশনস”।

ফ্যাবিও নভেম্বরি তার ব্যতিক্রমধর্মী ডিজাইন চিন্তাধারার জন্য বিশ্বজুড়ে পরিচিত। এ বছরের অ্যাম্বাসেডর অফ ইতালিয়ান ডিজাইন হিসেবে তিনি বাংলাদেশে এসেছেন। ১৯৯৪ সালে নভেম্বরি স্টুডিও প্রতিষ্ঠা করেন ফ্যাবিও। তিনি কার্টেল, স্টুয়ার্ট ওয়েইৎজম্যান, ক্যাপেলিনি এবং ড্রায়েড এর মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের জন্য কাজ করেছেন।

ফ্যাবিও বলেন, ডিজাইন কেবল একটি কাজ নয়, এটার মধ্যে লুকিয়ে থাকে অনুভূতি, গল্প আর মানুষের পরিচয়। তিনি বলেন, শিক্ষার্থীদের উচিত হবে তারা যেন নিজেদের ডিজাইন চিন্তাধারা খুঁজে নেয়। তিনি তাদের জীবনের কোনো পর্যায়ে হতাশ না হওয়ার পরামর্শ দেন। তিনি শিক্ষার্থীসহ সবাইকে নিজেদের অনুপ্রেরণা বা আদর্শকে অনুসরণ করতে গুরুত্বারোপ করেন।

     একটি প্রেজেন্টেশনের মাধ্যমে তিনি তার কাজগুলোকে শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। তিনি এগুলোর পেছনের ডিজাইন অনুপ্রেরণা কীভাবে পেয়েছেন সেগুলো তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমাদের সবারই কিছু না কিছু অনন্য গুণাবলী আছে। আমাদের উচিত সেগুলো খুঁজে বের করা এবং সেই কাজগুলো করা যা আমরা করতে আনন্দ পাই। আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাজও হচ্ছে শিক্ষার্থীদের সেই অনন্য গুণাবলীকে বের করে আনা।

মূল বক্তব্য শেষে তিনি শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার কাছ থেকে সব উত্তর আশা না করে আমাদের নিজেকেই উত্তর খুঁজে নিতে হবে। তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সহায়ক হতে পারে, তবে তা কখনোই সৃজনশীলতার বিকল্প নয়, কারণ প্রতিটি মানুষই অনন্য।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। তিনি বলেন, ইতালিয়ান ডিজাইন ডে উদ্যোগের মাধ্যমে আমরা ডিজাইন ও আর্কিটেকচারের ওপর গুরুত্ব দিয়ে থাকি এবং এর মাধ্যমে আমরা আমাদের পরিবেশ, পরিবহন ব্যবস্থা আর শহরের সমস্যাগুলো সমাধানে করার চেষ্টা করছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার আরিফুল ইসলাম, রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ডসহ, ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচারের চেয়ারপারসন প্রফেসর জয়নাব ফারুকী আলী, অফিস অফ কমিউনিকেশন্স এর ডিরেক্টর খায়রুল বাশারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং ইতালীয় দূতাবাসের কর্মকর্তারা। সেমিনারটি সঞ্চালনা করেন স্কুল অফ আর্কিটেকচার অ্যান্ড ডিজাইনের ডিন প্রফেসর ফুয়াদ হাসান মল্লিক।

এর আগে আন্তোনিও আলেসান্দ্রো ও ফ্যাবিও নভেম্বরি ব্র্যাক ইউনিভার্সিটির পরিবেশবান্ধব ক্যাম্পাস ঘুরে দেখেন। তারা ব্র্যাক ইউনিভার্সিটির স্থাপত্য নকশাকে যুগান্তকারী বলে অভিহিত করেন।

তারা ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ারের সাথে সাক্ষাত করেন। প্রফেসর ফারহাত তাদের সামনে ব্র্যাক ইউনিভার্সিটির লক্ষ্য ও উদ্দেশ্য এবং বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

তিনি বলেন, ব্র্যাক ইউনিভার্সিটির লক্ষ্য হচ্ছে গ্লোবাল সাউথের অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয় হয়ে ওঠা। সেই লক্ষেই আমরা কাজ করছি।

ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অফ কমিউনিকেশন্স ০১-০৪-২০২৬ ইং তারিখের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ‍্য জানানো হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ব্র্যাক ইউনিভার্সিটিতে বক্তব্য দিলেন প্রখ্যাত ইতালিয়ান স্থপতি ফ্যাবিও নভেম্বরি

আপডেট সময় : ০৮:৫১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬