ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে বীরাঙ্গনা মোজেফা খাতুনের চিরবিদায়; রাষ্ট্রীয় মর্যাদা শেষে দাফন সম্পন্ন  রাজশাহী-চাঁপাই মহাসড়কে বেপরোয়া ডাম্প ট্রাকের দাপট, জনজীবনে আতঙ্ক যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সানি সারোয়ার বহিষ্কার ৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ: লিটন-মিরাজের প্রতিরোধ ক্যানসার জয় করে ফিরেও ব্যর্থ ম্যাডিনসন, নির্বাচকদের দুষছেন সবাই নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় প্রতিরোধে মানদণ্ড পূরণে ব্যর্থ বাংলাদেশ যমুনা গ্রুপে বিশাল নিয়োগ, কাজ করার সুযোগ গাজীপুরে কাতারে ড্রাইভিং স্কুলগুলোর জন্য নতুন কঠোর নিয়ম জারি রাবিতে সাংবাদিকদের ওপর হামলা রিকশাচালক সেজেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা: চিফ হুইপ

১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন ৩৩০ পুলিশ কর্মকর্তা

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ২৫০৮৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ পুলিশ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন ৩৩০ পুলিশ কর্মকর্তা

দীর্ঘ ১৯ বছর পর অবশেষে চাকরিতে ফিরছেন ৩৩০ পুলিশ কর্মকর্তা। ২০০৭ সালে বাতিল হওয়া পুলিশ সার্জেন্ট ও সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের আদেশ প্রত্যাহার করেছে সরকার।

সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০০৬ সালে নিয়োগের জন্য চূড়ান্তভাবে বাছাইকৃত ১২৩ জন সার্জেন্ট এবং ২০৭ জন সাব-ইন্সপেক্টরের (নিরস্ত্র) নিয়োগ ২০০৭ সালে দলীয় বিবেচনায় বাতিল করা হয়েছিল।

পড়ুন>> খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পুর্ণ করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী

দীর্ঘদিন পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসে নির্বাচিতদের পুনরায় সরকারি চাকরিতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্ধারিত শর্তসাপেক্ষে চাকরিতে যোগ দিতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ২০০৭ সালে নিয়োগ বাতিল না হলে তারা যে তারিখে স্বাভাবিকভাবে চাকরিতে যোগদান করতেন, সেই তারিখ থেকেই তাদের ভূতাপেক্ষ জ্যেষ্ঠতা (সিনিয়রিটি) গণনা করা হবে।

তবে প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, এ ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক সুবিধা দেওয়া হবে না।

পড়ুন>> ঈদের ছুটিতে ১০ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দর

এ ছাড়া, নিয়োগপ্রাপ্তদের জন্য ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ এবং সর্বোচ্চ দুই বছরের শিক্ষানবিশকাল নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-বিধান অনুসরণ করে সংশ্লিষ্ট ব্যাচের গ্রেডেশন তালিকা প্রণয়ন করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন ৩৩০ পুলিশ কর্মকর্তা

আপডেট সময় : ১২:৩৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬