তাড়াশে জব্দকৃত পেট্রোল বিক্রির টাকা সরকারী কোষাগারে জমা
- আপডেট সময় : ০৩:০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬ ২১৫৫৫ বার পড়া হয়েছে
তাড়াশে জব্দকৃত পেট্রোল বিক্রির টাকা সরকারী কোষাগারে জমা
তাড়াশে জব্দকৃত পেট্রোল বিক্রির টাকা সরকারী কোষাগারে জমা দিলেন ইউএনও।
সিরাজগঞ্জের তাড়াশে ভ্রাম্যমান আদালতে জব্দকৃত ৩৭৬ লিটার তেল বিক্রির টাকা রবিবার ব্যাংকের মাধ্যমে জমা দেিয়ছেন সরকারী কোষাগারে জমা দিয়েছেন ইউএনও।
গত শুক্রবার বিকেলে উপজেলার বিনসাড়া বাজারের মের্সাস মোল্লা এন্টারপ্রাইজে অবৈধ ভাবে পেট্রোল মজুদ রাখার দায়ে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান।
পড়ুন>> নড়াইলে তেল না পেয়ে ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যা
এ সময় তিনি অবৈধ ভাবে মজুদ রাখা আনুমানিক ৩৯৫ লিটার পেট্রোল জব্দ করেন। পাশাপাশি ওই দোকান মালিক শাহ আলমকে ১০ হাজার টাকাও জরিমানা করা হয়।
পরে ওই তেল স্থানীয় চাহিদার প্রেক্ষিতে উপজেলার খালকুলা নর্থ বেঙ্গল সমবায় ফিলিং স্টেশনে নিয়ে গিয়ে ম্যানুয়াল পদ্ধতিতে ১১৬ টাকা লিটার দরে প্রত্যেক মোটর বাইক মালিকে নিকট ১ লিটার করে বিক্রি করা হয়। তাতে ৩৭৬ লিটার পেট্রোল পাওয়া যায় এবং বিক্রি করে সর্ব মোট ৪৩ হাজার ৬১৬ টাকা গচ্ছিত হয়। সাপ্তাহিক ছুটি থাকায় উক্ত টাকা রবিবার সকালে ব্যাংকের মাধ্যমে সরকারী কোষাগারে জমা দেয়া হয়েছে।
পড়ুন>> ভূরুঙ্গামারীতে ছুরিকাঘাত করে কাঁচামাল ব্যবসায়ীর টাকা ছিনতাই
প্রত্যক্ষদর্শী জাহিদুল ইসলাম জানান, দু’টি ড্রামে জব্দকৃত পেট্রোল ফিলিং স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল। বিক্রির পর খালি ড্রাম দু’টি ফেরৎ এনে মালিক পক্ষকে দেয়া হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান বলেন, আমরা সকল বিধি বিধান মেনে তেল জব্দের ওই কার্যক্রম পরিচালনা করেছি। বিক্রি করা তেলের টাকা সাপ্তাহিক ছুটি শেষ হওয়া মাত্রই রবিবার সকালে ব্যাংকের মাধ্যমে সরকারী কোষাগারে জমা দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, তেলের সংকট মূহূর্তে সরকারের নির্দেশনা মেনে মজুদদারদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























