দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সংবাদ সম্মেলন।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিয়ে প্রচারিত একটি ভিত্তিহীন সংবাদকে কেন্দ্র করে স্বাস্থকেন্দ্রে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। একটি বে-সরকারী টেলিভিশন চ্যানেল সহ কয়েকটি সংবাদ মাধ্যমে স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা সেবার করুন দশা উল্লেখ করে এ সংবাদ প্রকাশ করা হয়।
এ ব্যাপারে গত শনিবার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ সামছুল আরেফিন।
ডাঃ সামছুল আরেফিন বলেন, সংবাদটিতে আমাকে ব্যাক্তিগতভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে। আমরা এ হসপিটালে প্রতিদিন ৫,শত থেকে ৬‘শত রোগীর সেবা প্রদান করে থাকি। এখানে অবহেলা বা স্বজনপ্রীতি বা স্বেচ্ছাচারিতার কোন সুযোগ নেই।
৩৫ জন চিকিৎসকের সেবা আমরা ৭/৮জনে কিভাবে দিয়ে আসছি সেটা বলা দুরুহ। তাছাড়া আমার স্ত্রী‘র মালিকানাধীন ক্লিনিকে আমি নীতিমালা অনুযায়ী সরকারী দায়িত্ব পালন শেষে এবং ছুটির দিনে রোগী দেখি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদুল হাসান তুহিন বলেন, উপজেলার প্রায় ৬/৭ লক্ষ মানুষের স্বাস্থ্য সেবার একমাত্র প্রতিষ্ঠান এটি। এখানে ৩৫ জন চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন আমিসহ মাত্র ৮ জন।
এই ৮ জন চিকিৎসক দিয়ে এত বড় জনগোষ্ঠির সেবা দিতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। সেখানে কিছু ত্রুটি বিচ্যুতি ঘটতেই পারে। কিন্তু সংবাদটিতে আমাদের সে বিষয়টি উপেক্ষা করা হয়েছে। আমি নিজে চেম্বারে উপস্থিত থাকা সত্বেও আমার সাথে কোন কথা বলা হয়নি। আরএমও ডাঃ সামছুল আরেফিনের বিরুদ্ধে বলা হলেও তিনিও তখন তার কক্ষে রোগী দেখছিলেন। কিন্তু তার সাথেও কথা বলা হয়নি। তাই আমাদের কাছে মনে হয়েছে সংবাদটি পক্ষপাতদুষ্ট।
এসময় স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক, সেবিকা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলার তারাগুনিয়াস্থ আল শেফা প্রাইভেট ক্লিনিকের পরিচালক ডাঃ তানজিনা জাহান জানান, আমি নিজে সহ এখানে অনেক চিকিৎসক রোগী দেখেন। দৌলতপুর স্বাস্থ্যকেন্দ্রের আরএমও ডাঃ সামছুল আরেফিনও সরকারী দায়িত্ব পালন শেষে এখানে প্রাইভেট রুগি দেখে থাকেন।
ডাঃ সামসুল আরেফিন বলেন, কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার আমার বিরুদ্ধে যে সংবাদ প্রকাশিত হয়েঢ়ে তা মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
Leave a Reply