কুড়িগ্রাম সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৩৫ লাখ ৯৮ হাজার ৫৪০ টাকা মূল্যের মাদকদ্রব্য, গবাদিপশু এবং বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য আটক করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা জোরদার এবং মাদক ও চোরাচালান নির্মূলে সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
এতে আরও বলা হয়, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে তাদের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।
Leave a Reply