আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নওগাঁয় বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নওগাঁয় বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৭তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা: পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জাবেদ হোসেনের মুখোমুখি হওয়া প্রশ্নগুলো দীর্ঘ তিন বছর পর সেপ্টেম্বরে মাঠে ফিরছে ফিলিস্তিনি ফুটবল লিগ বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর বিদেশে কর্মসংস্থান বাড়াতে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কাতারে তীব্র গরমের শেষ ধাপ: আল-নাথরাহ তারার উদয়ে ১৩ দিনের সতর্কতা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে আদালতের মৃত্যুদণ্ডের রায় দাদিকে প্রাণঘাতী হামলার ঘটনায় খুলনায় কলেজছাত্রের যাবজ্জীবন কারাদণ্ড সাভারে চারতলা ভবন ঘিরে সিটিটিসির অভিযান, ভেতরে বিস্ফোরক তৈরির সরঞ্জামের তথ্য জনগণের অর্থনৈতিক সক্ষমতা বাড়লেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান কাউনিয়ায় এলজিইডির উদ্যোগে রাস্তার ধারে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নওগাঁয় বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : শুক্রবার, ১ মে, ২০২৬
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নওগাঁয় বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

 

 

 

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নওগাঁয় বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

 

 

 

 

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নওগাঁয় বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় শহরের কেড়ির মোড় বিএনপির দলীয় কার্যালয় থেকে জেলা শ্রমিক দলের উদ্যোগে একটি বর্ণাঢ্য রালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। র‌্যালি ও সমাবেশের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু।

 

পড়ুন>>ঠাকুরগাঁওয়ে নহনানদী খনন নিয়ে গ্রামবাসী ও ঠিকাদারের মধ্যে উত্তেজনা, আহত-৩

 

 

 

সমাবেশে শ্রমিক দল জেলা শাখার সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সমবায় বিষয়ক সম্পাদক নজমুল হক সনি, নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই আলম মিঠু, শফিউল আজম (ভিপি রানা), খাইরুল আলম গোল্ডেন, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা,সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান লিপ্ত, পৌর বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান, নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, নওগাঁ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহাসহ অন্যান্যরা।

 

পড়ুন>> তাড়াশে এনজিও ঋণ পরিশোধ না করায় গৃহবধূ গ্রেফতার

 

 

 

 

এসময় শ্রমিকদলের নেতৃবৃন্দসহ বিএনপির অংঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেত্বতে বাংলাদেশে মালিক-শ্রমিক সম্পর্ক আরও সুদূরপ্রসারী হবে। শ্রমিক ও মালিক পরস্পরের প্রচেষ্টাই একটি আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবেন তারেক রহমান। দেশকে নতুন করে গড়ে তুলতে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সুদৃঢ় করতে সবাইকে আহ্বান জানান বক্তারা।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!