দুধকুমরের ভাঙনে আতঙ্ক: বাঁধ নির্মাণের দাবিতে ভূরুঙ্গামারীতে মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দুধকুমরের ভাঙনে আতঙ্ক: বাঁধ নির্মাণের দাবিতে ভূরুঙ্গামারীতে মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি ও গণিত শিক্ষকদের বড় অংশেরই নেই সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি বন্ধ থাকা তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর উদ্যোগ: বেসরকারি খাতে লিজ চুক্তি স্বাক্ষর মুন্সীগঞ্জের গজারিয়ায় ব্যবসায়ীর বাড়িতে সম্পদ সংক্রান্ত ঘটনায়: ১৫ লাখ টাকার মালামাল লুট পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক: নতুন ভূরাজনৈতিক বাস্তবতায় কৌশলগত পুনর্বিন্যাস ঢাকাসহ দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ৪৭তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা: পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জাবেদ হোসেনের মুখোমুখি হওয়া প্রশ্নগুলো দীর্ঘ তিন বছর পর সেপ্টেম্বরে মাঠে ফিরছে ফিলিস্তিনি ফুটবল লিগ বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর বিদেশে কর্মসংস্থান বাড়াতে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কাতারে তীব্র গরমের শেষ ধাপ: আল-নাথরাহ তারার উদয়ে ১৩ দিনের সতর্কতা

দুধকুমরের ভাঙনে আতঙ্ক: বাঁধ নির্মাণের দাবিতে ভূরুঙ্গামারীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
বাঁধ নির্মাণের দাবিতে ভূরুঙ্গামারীতে মানববন্ধন

 

 

 

 দুধকুমরের ভাঙনে আতঙ্ক: বাঁধ নির্মাণের দাবিতে ভূরুঙ্গামারীতে মানববন্ধন

 

 

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারিয়া ও নলেয়া মৌজা এলাকায় দুধকুমর নদের ভয়াবহ ভাঙনরোধ এবং দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে কামাত আঙ্গারিয়া-নলেয়া অংশে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

 

পড়ুন>> কুড়িগ্রাম সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য ও মাদকদ্রব্য জব্দ

 

এলাকাবাসীর অভিযোগ, দুধকুমর নদের এই অংশে বাঁধ নির্মাণের কাজ আংশিকভাবে বন্ধ রেখে উজান ও ভাটির অংশে কাজ সম্পন্ন করায় পানির তীব্র চাপ এসে বর্তমানে কামাত আঙ্গারিয়া-নলেয়া এলাকায় ভয়াবহ নদীভাঙনের সৃষ্টি হয়েছে। এতে বসতভিটা, ফসলি জমি ও জনপদ হুমকির মুখে পড়েছে। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি ও আবাদি জমি।

 

 

মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মাস্টার।

 

পড়ুন>> রংপুরে এসএসসি পরীক্ষায় ২৮ তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী

 

তিনি বলেন, “দুধকুমর নদের এই অংশে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে পুরো এলাকা বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে স্থায়ী বাঁধ নির্মাণে উদ্যোগ নিতে হবে।”

 

 

এসময় বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম, উপজেলা ট্রাক ও ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়নের নেতা খলিলুর রহমান সাধু, মতাজ আলী, মন্টু ও লিটন মিয়া। বক্তারা দীর্ঘদিন ধরে নদীভাঙনের শিকার হওয়ার কথা তুলে ধরে দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান।

 

 

 

সমাবেশ থেকে সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন স্থানীয়রা।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!