ঠাকুরগাঁওয়ে নহনানদী খনন নিয়ে গ্রামবাসী ও ঠিকাদারের মধ্যে উত্তেজনা, আহত-৩ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঠাকুরগাঁওয়ে নহনানদী খনন নিয়ে গ্রামবাসী ও ঠিকাদারের মধ্যে উত্তেজনা, আহত-৩ : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক: নতুন ভূরাজনৈতিক বাস্তবতায় কৌশলগত পুনর্বিন্যাস ঢাকাসহ দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ৪৭তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা: পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জাবেদ হোসেনের মুখোমুখি হওয়া প্রশ্নগুলো দীর্ঘ তিন বছর পর সেপ্টেম্বরে মাঠে ফিরছে ফিলিস্তিনি ফুটবল লিগ বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর বিদেশে কর্মসংস্থান বাড়াতে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কাতারে তীব্র গরমের শেষ ধাপ: আল-নাথরাহ তারার উদয়ে ১৩ দিনের সতর্কতা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে আদালতের মৃত্যুদণ্ডের রায় দাদিকে প্রাণঘাতী হামলার ঘটনায় খুলনায় কলেজছাত্রের যাবজ্জীবন কারাদণ্ড সাভারে চারতলা ভবন ঘিরে সিটিটিসির অভিযান, ভেতরে বিস্ফোরক তৈরির সরঞ্জামের তথ্য

ঠাকুরগাঁওয়ে নহনানদী খনন নিয়ে গ্রামবাসী ও ঠিকাদারের মধ্যে উত্তেজনা, আহত-৩

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : শুক্রবার, ১ মে, ২০২৬
ঠাকুরগাঁওয়ে নহনানদী খনন নিয়ে গ্রামবাসী ও ঠিকাদারের মধ্যে উত্তেজনা, আহত-৩

 

 

 

ঠাকুরগাঁওয়ে নহনানদী খনন নিয়ে গ্রামবাসী ও ঠিকাদারের মধ্যে উত্তেজনা, আহত-৩

 

 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় নহনা নদী পুন:খনন নিয়ে গ্রামবাসী ও ঠিকাদারের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার ৩০ এপ্রিল বিকেলে উপজেলার জাউনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

এতে উভয় পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, ইতিপূর্বে দুবার নদীটি খনন করা হয়েছে। নতুন করে খনন করলে তাদের ফসলি জমি ও পরিবেশের ক্ষতি হবে। অন্যদিকে ঠিকাদারের দাবি, একটি পক্ষ ব্যক্তিগত স্বার্থে সরকারি কাজে বাধা দিচ্ছে।

 

পড়ুন>>তাড়াশে এনজিও ঋণ পরিশোধ না করায় গৃহবধূ গ্রেফতার

 

 

এলাকাবাসী জানান, নহনা নদীর প্রায় ৭.২ কিলোমিটার অংশ পুন:খননের জন্য গত জানুয়ারিতে কার্যাদেশ দেয় এলজিইডি। কিন্তু কাজ শুরু থেকেই বাধা দিয়ে আসছেন স্থানীয়রা। তাদের আশঙ্কা, বারবার খননের ফলে নদীর পাড় ভেঙে আবাদি জমি বিলীন হয়ে যাচ্ছে। এছাড়া খনন করা বালু ফসলি জমিতে গিয়ে চাষাবাদের ক্ষতি করছে।

 

 

 

বিক্ষুব্ধ গ্রামবাসীর পক্ষে লাবলু বলেন,“আমরা জেলা প্রশাসককে লিখিত অভিযোগ দিয়েছি। প্রশাসন তদন্তের কথা বললেও কোনো সুরাহা না করেই ঠিকাদার কাজ শুরু করতে চেয়েছেন। আমরা আমাদের জমি রক্ষা করতে চাই।”

 

পড়ুন>>কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের ভাঙ্গনে ঘর-বাড়ি হারানোর আশঙ্কা: নদীর পাড়ে মানুষের আর্তনাদ

 

 

তবে নদী পুন:খনন সমিতির সভাপতি ও ঠিকাদার হুমায়ুন কবির দাবি করেন, উন্নয়নের স্বার্থেই এই প্রকল্প। তিনি বলেন, “কিছু লোক মোটা অঙ্কের টাকা দাবি করছে। টাকা না পেয়ে তারা সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে কাজে বাধা দিচ্ছে।

 

 

 

 

আমরা থানায় অভিযোগ করেছি।” বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!