কাউনিয়া ইউসিসিএ লিঃ-এ অনিয়মের তদন্ত শুরু: ন্যায়বিচারের আশায় অভিযোগকারীরা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়া ইউসিসিএ লিঃ-এ অনিয়মের তদন্ত শুরু: ন্যায়বিচারের আশায় অভিযোগকারীরা : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজিবপুরে হাসপাতালের ওষুধ পোড়ানোর অভিযোগ: টিএইচও কে অবরুদ্ধ করে এলাকাবাসীর বিক্ষোভ ফিডে বিপাকে ঠাকুরগাঁওয়ের ৩২ খামারি: ৩০–৪০ লাখ টাকা ক্ষতি ১১ আগস্ট ২০২৬ : আজকের রাশিফল ১১ আগস্ট ২০২৬: আজকের আবহাওয়ার পুর্বাভাস আজ মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা রামপালে শিশুশ্রম, বাল্যবিবাহ ও ঝরেপড়া মুক্ত উপজেলা গঠনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কাউনিয়ায় ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ওয়ার্ড যুবদল নেতাসহ গ্রেফতার-২ কাউনিয়ায় ১৩৫ জন পরীক্ষার্থী এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ তাড়াশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ সমাবেশ

কাউনিয়া ইউসিসিএ লিঃ-এ অনিয়মের তদন্ত শুরু: ন্যায়বিচারের আশায় অভিযোগকারীরা

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
অভিযোগ
প্রতিকী

 

 

কাউনিয়া ইউসিসিএ লিঃ-এ অনিয়মের তদন্ত শুরু:
ন্যায়বিচারের আশায় অভিযোগকারীরা

 

 

রংপুরের কাউনিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিমিটেডের বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। সোমবার এ তদন্ত পরিচালনা করেন স্থানীয় সরকার ,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, রংপুর বিভাগীয় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক এর প্রতিনিধি ও জেলা সমবায় কর্মকর্তা, কুড়িগ্রাম মোঃ আতিকুর রহমান।

 

বিআরডিবি ভবনে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার অফিস কক্ষে তদন্তকালে উপস্থিত ছিলেন অভিযোগকারী পশ্চিম তালুকশাহবাজ কেএসএস লিঃ-এর ম্যানেজার আঃ মোতালেব, পশ্চিম নিজপাড়া কেএসএস লিঃ সভাপতি মোঃ সারওয়ার আলম, চারুভদ্র কেএসএস লিঃ এর ম্যানেজার মোঃ হারুন অর রশিদ, দক্ষিণ বাজেমজকুর কেএসএস লিঃ এর সভাপতি হানিফ উদ্দিন সহ ১০টি সমিতির সভাপতি ও ম্যানেজারগণ।

পড়ুন>> ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উদযাপন

 

এছাড়াও উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা আফসানা জাহান, ইউসিসি লিঃ এর সভাপতি আঃ বারেক, সাবেক সভাপতি হাফিজ উদ্দিন ও মোসলেম উদ্দিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

 

 

তদন্তকারী কর্মকর্তা জেলা সমবায় কর্মকর্তা মোঃ আতিকুর রহমান জানান, তদন্তে যা সঠিক এবং সমবায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোই উঠে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সকলকে শান্ত থাকার আহ্বানও জানান তিনি।

 

 

এদিকে অভিযোগকারীরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ৫৯টি সমিতির সদস্যদের স্বার্থ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশা করছেন।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!