ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিরক্ষা ও শিক্ষাসহ তুরস্ক-কাতার ৫টি দ্বিপক্ষীয় চুক্তি সই জামালপুরে পরকীয়া প্রেমিকার বাড়িতে গিয়ে জামায়াত কর্মী আটক যুক্তরাষ্ট্রের আকাশসীমায় বিমান চলাচল স্বাভাবিক: ব্যাহত হাজারো ফ্লাইট মোবাইল কোর্টের কার্যক্রম স্বচ্ছ করতে মিডিয়া সেল গঠনের নির্দেশ বিজ্ঞানী ও কথাসাহিত্যিক পূরবী বসু ৭৭ বছর বয়সে প্রয়াত পেন্টাগন বাজেটে ইসরায়েলের সামরিক সহযোগিতা বাদ দেওয়ার দাবি ডেমোক্র্যাটদের যুক্তরাষ্ট্রের সব বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করল এফএএ বাঁশখালীতে একই পরিবারে তিনজনের প্রাণহানি: তদন্তে পুলিশ মেসি-পরবর্তী প্রথম ম্যাচেই উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা ১৪ নভেম্বর ভূরুঙ্গামারী হানাদার মুক্ত দিবস

তাড়াশে এনজিও ঋণ পরিশোধ না করায় গৃহবধূ গ্রেফতার

তাড়াশ(সিরাজগঞ্জ) থেকে রফিকুল ইসলাম
  • আপডেট সময় : ১২:২৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ১৮৬৯৮ বার পড়া হয়েছে

তাড়াশে এনজিও ঋণ পরিশোধ না করায় গৃহবধূ গ্রেফতার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাড়াশে এনজিও ঋণ পরিশোধ না করায় গৃহবধূ গ্রেফতার

সিরাজগঞ্জের তাড়াশে টিএমএসএস নামের একটি বে-সরকারী এনজিও থেকে নেয়া ৫০ হাজার টাকা ঋণের মধ্যে মাত্র ২৫ হাজার টাকা ঋণ পরিশোধ করতে না পারায় জান্নাতি খাতুন (২৫) নামের এক গৃহবধূকে গ্রেফতারি পরোয়ানামূলে থানা পুলিশ গ্রেফতার করেছেন।

বৃহস্পতিবার বিকালে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর পাটগাড়ী পাড়ার নিজ বাড়ী থেকে ওই নারীকে গ্রেফতার করা হয়। জান্নাতি ওই গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী। জান্নাতির আব্দুর রহিম নামের একটি দেড় বছরের ছেলে সন্তান রয়েছে। জান্নাতি খাতুনকে ছেলেসহ তাড়াশ থানা পুলিশের হেফাজতে রেখে শুক্রবার সকালে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

পড়ুন>> কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের ভাঙ্গনে ঘর-বাড়ি হারানোর আশঙ্কা: নদীর পাড়ে মানুষের আর্তনাদ

জানা গেছে, উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের নাদো সৈয়দপুর পাটগাড়ী পাড়ার আব্দুল গফুরের ছেলে আব্দুর রাজ্জাক এক বছর আগে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) নামের এনজিওতে ক্ষুদ্র ঋণ প্রকল্পের ফিল্ড সুপারভাইজার পদে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার কাছিকাটা শাখায় কর্মরত ছিলেন।

সে সময় তিনি চাকরির শর্ত মোতাবেক ২৪ হাজার ৮০০ টাকা জামানত জমা রাখেন। পাশাপাশি আব্দুর রাজ্জাক ওই শাখা থেকে তার স্ত্রী জান্নাতি খাতুনের নামে ৫০ হাজার টাকা ক্ষুদ্র ঋণও গ্রহন করেন। এরপর আব্দুর রাজ্জাক ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) নামের এনজিও‘র চাকরি থেকে ইস্তাফা দেন।

এদিকে আব্দুর রাজ্জাক দাবি করেন, ওই এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণের প্রায় ২৫ হাজার টাকা কয়েক কিস্তিতে পরিশোধ করেছি। পাশাপাশি চাকরির সময়ে আমার জামানত রাখা ২৪ হাজার ৮০০ টাকা স্ত্রীর ঋণের সাথে সমন্বয় করতে শাখা ব্যব্স্থাপককে অনুরোধ করি।

পড়ুন>>ব্র্যাক ইউনিভার্সিটিতে ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছরপূর্তি উদযাপন

কিন্তু এনজিও কর্তৃপক্ষ জামানত রাখা ২৪ হাজার ৮০০ টাকা আমার স্ত্রীর ঋণের সাথে সমন্বয় না করে আমার স্ত্রী জান্নাতির নামে আদালতে মামলা করেন। তবে স্বাক্ষরিত সাদা চেকে কত টাকা দাবি করে মামলা করেছেন এনজিও কর্তৃপক্ষ তাও জানে না।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হাবিবুর রহমান জানান, মূলত জান্নাতি খাতুনকে গ্রেফতারি পরোয়ানামূলে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তাড়াশে এনজিও ঋণ পরিশোধ না করায় গৃহবধূ গ্রেফতার

আপডেট সময় : ১২:২৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬