ঠাকুরগাঁও জেলায় বাবাকে মারধর করায় মাদকাসক্ত ছেলেকে ৪৫ দিনের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।জানাগেছে, মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে মাদক সেবন করে বাবাকে মারপিট করার অপরাধে আজিজুল হক লিটন (২৫) নামের এক মাদকাসক্ত যুবককে ৪৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত আজিজুল হক লিটন , ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে দক্ষিন ঠাকুরগাঁও গ্রামের খয়বুর রহমানের ছেলে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই যুবককে ৪৫ দিনের কারাদন্ডের আদেশ দেন সদর উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) আবু তাহের মোঃ সামসুজ্জামান।
ইউএনও আবু তাহের মোঃ শামসুজ্জামান বলেন, মাদক সেবন করে বাড়িতে গিয়ে নিজের বাবাকে মারধর করেছে ওই যুবক। এমন ঘটনার পর তাকে আটক করে তার মা আর্জিনা বেগম আমাদের খবর দেন। ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে এ আদেশ দেওয়া হয়৷
Leave a Reply