বাংলাদেশের বহুল প্রচারিত “দৈনিক মানবকন্ঠ” পত্রিকার ১০ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম জেলা প্রতিনিধি এম এস সাগর এর আয়োজনে ২৫অক্টোবর দুপুর ১২টায় কুড়িগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু মোঃ সাঈদ হাসান (লোবান) ও কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ শাহরিয়ার উপস্থিত ছিলেন।
এ সময় টেলিভিশন সাংবাদিক ফোরাম কুড়িগ্রামের সাধারণ সম্পাদক ও এটিএন নিউজের কুড়িগ্রাম প্রতিনিধি ইউছুফ আলমগীর, সময় টিভির কুড়িগ্রাম প্রতিনিধি বাদশা সৈকত, দীপ্ত টিভির কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ইউনুস আলী , চ্যানেল ২৪ টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি গোলাম মওলা সিরাজ এবং দৈনিক প্রতিদিনের চিত্রের কুড়িগ্রাম প্রতিনিধি হরেন্দ্র নাথ বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও দৈনিক মানবকন্ঠের ফুলবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর আলম, চিলমারী প্রতিনিধি মিজানুর রহমান মিজান, রাজিবপুর প্রতিনিধি সহিজল ইসলাম (সজল), নাগেশ্বরী প্রতিনিধি জাহাঙ্গীর আলম সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply