লালপুরে রাণীক্ষেত রোগে আক্রান্ত হয়ে ৪ হাজার ৯ শ টি কোয়েল পাখির মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
লালপুরে রাণীক্ষেত রোগে আক্রান্ত হয়ে ৪ হাজার ৯ শ টি কোয়েল পাখির মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
জর্ডানে ভিক্ষা করার সময় গ্রেপ্তার নারী, ব্যাগে মিলল ৫ লাখ টাকার বেশি বিদেশি মুদ্রা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মালামাল চুরির অভিযোগে সাবেক কর্মকর্তা আটক একাই ধরে রেখেছেন পূর্বপুরুষের শিল্প: কলসকাঠির শেষ মনসাঘট কারিগর সমীর পাল শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন কোচ সুমিত ফার্নান্দো উত্তরাখণ্ডে টানেলে পানি ও কাদামাটির ঢল: ৭ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৩ মালয়েশিয়ায় জাল নথি তৈরির সিন্ডিকেট: ৫ বাংলাদেশি আটক ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন: স্বাধীন চিকিৎসা প্যানেল গঠনের দাবি হাকিমপুরের ওসির বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও মিথ্যা মামলায় হয়রানির গুরুতর অভিযোগ প্রেক্ষাপট: নেত্রকোনায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪ জ্বালানি সংকট কাটাতে এফএসআরইউ মেরামতের অপেক্ষায় সরকার: বিদ্যুৎমন্ত্রী

লালপুরে রাণীক্ষেত রোগে আক্রান্ত হয়ে ৪ হাজার ৯ শ টি কোয়েল পাখির মৃত্যু

লালপুর (নাটোর) থেকে রাকিব পাশা
  • প্রকাশিত : বুধবার, ১২ মার্চ, ২০২৫
লালপুরে রাণীক্ষেত রোগে আক্রান্ত হয়ে ৪ হাজার ৯ শ টি কোয়েল পাখির মৃত্যু

 

 

লালপুরে রাণীক্ষেত রোগে আক্রান্ত হয়ে ৪ হাজার ৯ শ টি কোয়েল পাখির মৃত্যু

 

 

রাণীক্ষেত রোগে আক্রান্ত হয়ে নাটোর লালপুরে রায়হান নামের এক যুবকের খামারে প্রায় ৪ হাজার ৯শ টি কোয়েল পাখির মৃত্যু হয়েছে। উপজেলার পশ্চিম ডেবরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। ভুক্তভোগী রায়হান একই এলাকার মৃত রনজিত কারিগরের ছেলে।

জানা যায়,কোয়েল পাখির খামার গড়ে সংসারে সচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন আবু রায়হান (৩৫)। চাকরির পেছনে না ছুটে তিনি নিজেই উদ্যোগ নিয়ে প্রথমে ব্রয়লার ও লেয়ার মুরগির খামার গড়ে তোলেন।

পড়ুন>> খামারের কর্মচারীকে হত্যা করে ডাকাতির ঘটনায় যুবদল নেতা আটক

তবে আশানুরূপ লাভ না হওয়ায় ইউটিউব দেখে শুরু করেন কোয়েল পাখি পালন। তার খামারে আকস্মিকভাবে গত তিনদিনের ব্যবধানে রানীক্ষেত রোগে প্রায় ৪ হাজার ৯শ টি কোয়েল পাখি মারা গেছে। তার খামারের ভেতর কোয়েল পাখি মরে স্তুুপ হয়ে পড়ে আছে।

সেগুলো ঝুড়িতে উঠাচ্ছেন রায়হান ও তার ছেলে সাকিব। ওই মৃত্যু পাখিগুলো বস্তায় ভরে রাখছেন। পরে বস্তাগুলো মাটিতে গর্ত করে পুঁতে রাখার প্রস্তুতিও নিয়েছে তারা।

মতামত ,খামারি আবু রায়হান বলেন, গত তিন মাস আগে ৫ হাজার পাখির বাচ্চা কিনে খামার শুরু করেছিলাম। দু’মাসের মধ্যে পাখি ডিম দিতে শুরু করে, প্রতিদিন প্রায় এক হাজার ডিম উৎপাদন হচ্ছিলো।

পড়ুন>>মাছ নিধনের মামলার আসামী যুবলীগ নেতাকে বাঁচাতে তৎপর আ’লীগ নেতা

গত ৭ মার্চ থেকে খামারে শুরু হয় বিপর্যয়। হঠাৎ কিছু পাখি ঝিমিয়ে পড়ে ও মারা যেতে থাকে। উপজেলা পশু হাসপাতালে যোগাযোগ করলে চিকিৎসকের পরামর্শে ওষুধ প্রয়োগ করলেও পাখি গুলোর শেষরক্ষা হয়নি। একে একে সব কোয়েল মারা যায়। শুধু একশ পাখি বেঁচে আছে। এগুলোও অসুস্থ থাকায় বিক্রি করতে পারছি না।

তিনি আরো বলেন, এই খামার গড়ে তুলতে প্রায় ৫-৬ লাখ টাকা বিনিয়োগ করেছি যা বিভিন্ন জনের কাছ থেকে ধার নিয়েছিলাম। পাখি বিক্রির মাধ্যমে সেই ঋণ পরিশোধের পরিকল্পনা থাকলেও এখন দুশ্চিন্তায় আছি।

এবিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, প্রাথমিকভাবে এই রোগকে ‘রানীক্ষেত’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এটি এক ধরনের সংক্রামক ভাইরাস। যা খামারের ভেতর দ্রুত ছড়ায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!