রায়গঞ্জে হানিফ ফুড ভিলেজ হোটেলে ভ্রাম্যমান আদালতের জরিমানা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রায়গঞ্জে হানিফ ফুড ভিলেজ হোটেলে ভ্রাম্যমান আদালতের জরিমানা : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব শারীরিক অসুস্থতায় পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উচ্চশিক্ষায় নতুন দিগন্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শক্তিশালী রাজস্ব ব্যবস্থার আহ্বান প্রধানমন্ত্রীর সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল নিয়ে রিট খারিজ তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ সমাপনী অনুষ্ঠান সানন্দবাড়ীতে পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম সিরিয়ার আবু আল-জুহুর সামরিক বিমানবন্দরে বিমান হামলা, সন্দেহের তালিকায় ইসরায়েল

রায়গঞ্জে হানিফ ফুড ভিলেজ হোটেলে ভ্রাম্যমান আদালতের জরিমানা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ৪ মার্চ, ২০২৩
রায়গঞ্জে হানিফ ফুড ভিলেজ হোটেলে ভ্রাম্যমান আদালতের জরিমানা

সিরাজগঞ্জের রায়গঞ্জে হানিফ ফুড ভিলেজ হোটেলে পচাঁ মুরগীর মাংস ও নিম্নমানের খাবার পরিবেশন করায় ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

পড়ুন>> নীলফামারীতে বিয়ে বাড়িতে মাংস কম দেয়ার মারামারিতে নিহত-১ 

বহস্পতিবার (০২ মার্চ) দুপুর ১২টায় উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের (ঢাকা-বগুড়া) মহাসড়কের দাথিয়া দিগর নামক স্থানে হানিফ ফুড ভিলেজে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট তানজিল পারভেজ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এসময় পচাঁ মুরগির মাংস নিম্নমানের খাবার পরিবেশন করায় হানিফ ফুড ভিলেজের পরিচালক মো: সাজু আহম্মেদকে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৫৩ ধারায় ১ লাখ টাকা অর্থদন্ড আদায় করা হয়।

পরে পচাঁ মুরগীর মাংস ও পঁচা দই মিস্টিসহ রান্না করা নিম্নমানের খাবারগুলো জনসম্মুখে বিনষ্ট করা হয়।

 

 

জানাযায়, হানিফ হোটেল পরিচালক মো:সাজু আহম্মেদ বিভিন্ন জায়গায় হোটেল ভারা নিয়ে পঁচা খাবার পরিবেশন করার কারনে কোথাও স্থায়ীভাবে ব্যবসা পরিচালনা করতে পারে নাই।

এ বিষয়ে হানিফ ফুড ভিলেজ হোটেলের মালিক আবু হানিফ খাঁনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি সাজু আহম্মেদকে হোটেল ভাড়া দিয়েছি।

পড়ুন>>হারাগাছে মৃত নারীর কবর থেকে যুবক আটক

বিভিন্ন সময় হোটেলে পঁচা খাবার পরিবেশন করার কারণে আমি অনেক বার নিষেধ করেছি কিন্তু সে আমার কথায় কোন প্রকার কর্নপাত করেনি।

Please Share This Post in Your Social Media

One response to “রায়গঞ্জে হানিফ ফুড ভিলেজ হোটেলে ভ্রাম্যমান আদালতের জরিমানা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!