ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

হারাগাছে মৃত নারীর কবর থেকে যুবক আটক

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • আপডেট সময় : ১০:২২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩ ৩১৮ বার পড়া হয়েছে

হারাগাছে মৃত নারীর কবর থেকে যুবক আটক

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের কাউনিয়ার হারাগাছের জয়বাংলা বাজার এলাকায় কবরস্থানে মৃত নারীর কবর থেকে সফিকুল ইসলাম (২২) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

আজ শুক্রবার (০৩ মার্চ) তাকে ২৯৭ ধারায় মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।

পড়ুন>>ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ছাত্র তৈরি করলেন আলোচিত হিরো আলমের ভাস্কর্য

এর আগে সকালে জয়বাংলা বাজার সরকারি পাবলিক কবরস্থান থেকে তাকে আটক করা হয়। কবর থেকে আটক সফিকুল ইসলাম উপজেলার হারাগাছ পৌর এলাকার ধুমেরকুঠি পশ্চিমপাড়া গ্রামের আবুজারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার ভোরের দিকে স্থানীয় লোকজন সরকারি কবরস্থানে একজন নারীর কবরের এক পাশের মাটি খুঁড়া দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয় লোকজনের সহযোগিতায় সফিকুল ইসলামকে কবরের ভিতর থেকে টেনে বের করে। এদিকে কবর থেকে যুবক আটকের খবর ছড়িয়ে পড়লে কবর স্থানে উৎসুক লোকজন ভিড় করে।

উৎসুক লোকজনকে ছত্রভঙ্গ করতে পুলিশকে বেগ পেতে হয়। পরে সফিকুলকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

সারাই ইউনিয়ন পরিষদের সদস্য শফিকুল ইসলাম বলেন, শুক্রবার সকালে স্বজনরা কবর জিয়ারত করতে গিয়ে কবরের মাটি খুঁড়া এবং মানুষের গোগানো শব্দ পেয়ে ভয়ে সেখান থেকে ফিরে বাড়ীতে এসে পরিবারের লোকজনকে জানায়।

নিহতের স্বজনরা কবরস্থানে গিয়ে কবরের ভিতরে মৃত ব্যক্তির মরদেহের পাশে ওই যুবককে বসে থাকতে দেখতে পায়। পরে তারা পুলিশে খবর দেয়।

রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার (ওসি) রেজাউল করিম বলেন, এ ঘটনায় ধর্মানুভূতিতে আঘাত এবং কবরস্থানে অনধিকার প্রবেশ করে মৃতদেহের অসম্মান করার অপরাধে মামলা হয়েছে।

আজ শুক্রবার আটক সফিকুলকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

One thought on “হারাগাছে মৃত নারীর কবর থেকে যুবক আটক”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হারাগাছে মৃত নারীর কবর থেকে যুবক আটক

আপডেট সময় : ১০:২২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩