কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমান আদালতে মাদকসেবী যুবককে ১মাসের কারাদন্ড প্রদান করেছে। মাদকসেবী যুবক মাদক সেবনের সময় জনতার হাতে আটক হন। পরে ভ্রাম্যমান আদালত যুবককে ১মাসের কারাদন্ড ও তিনশত টাকা জরিমানা প্রদান করে। ওই যুবকের নাম রাশেদুল ইসলাম (৩২)। তিনি উপজেলার সদর ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা। সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট আমিনুল হক তারেক ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালনা করেন।
জানাগেছে, বৃহস্পতিবার (৩০জুলাই) রাতে উপজেলার কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসা মাঠে মাদক (ইয়াবা) সেবনের সময় স্থানীয় জনতা রাশেদুলকে আটক করে প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট আমিনুল হক তারেক এর নেতৃত্বে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে তাদের জিম্মায় নেন। জিজ্ঞাসাবাদে রাশিদুল মাদক সেবনের কথা স্বীকার করে।
এসময় তার কাছ থেকে ১ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করে পুলিশ। মাদক সেবনের দায় স্বীকার করায় উপস্থিত জনতার সামনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক যুবককে ১ মাসের কারাদণ্ড প্রদান ও নগদ তিনশত টাকা জরিমানা আদায় করা হয়।
এবিষয়ে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট আমিনুল হক তারেক জানান, মাদক সেবন ও জনগণের শান্তি বিনষ্ট করার অপরাধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর ৫ ধারায় রাশেদুল ইসলামকে ১মাসের কারাদন্ড ও তিনশত টাকা জরিমানা আরোপ করা হয়েছে।
Leave a Reply