পীরগঞ্জে ৬ বছর পর গ্রেফতার হলো হত্যা মামলার পলাতক আসামি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পীরগঞ্জে ৬ বছর পর গ্রেফতার হলো হত্যা মামলার পলাতক আসামি : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবীর ঘটনায় ভুক্তভোগীর সংবাদ সস্মেলন উসাইন বোল্টকেও পেছনে ফেলল চীনের তৈরি নতুন রোবট সুপারম্যান ২৮ আগস্ট শুরু বিসিবির নতুন বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ইরানের ওপর সর্বাত্মক অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা ট্রাম্পের ঝিনাইদহে জমি সংক্রান্ত বিরোধে কৃষক মৃত্যুর ঘটনা মামলায় বাবা ও ছেলের কারাদণ্ড তাড়াশের প্রত্মত্বাত্ত্বিক নিদর্শন গুলোর সংস্কার করা হবে -জেলা প্রশাসক গাইবান্ধায় পঙ্গু স্বামীর চিকিৎসার টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে উধাও স্ত্রী হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার উদ্বিগ্ন নয়, জানালেন স্বাস্থ্যমন্ত্রী বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের চীনা রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের বৈঠক

পীরগঞ্জে ৬ বছর পর গ্রেফতার হলো হত্যা মামলার পলাতক আসামি

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ১ মার্চ, ২০২৩
পীরগঞ্জে হত্যা মামলার পলাতক আসামি ৬ বছর পর গ্রেফতার

রংপুরের পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করার ০৬ বছর পর অভিযুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। পড়ুন>> কাউনিয়ায় তিস্তার চরে মাকে খুঁজতে গিয়ে শিশু কন্যা ধর্ষণের শিকার: ধর্ষক আটক

পীরগঞ্জ থানার ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র ০১ নং চৈত্রকোল ইউনিয়ন এর বিট অফিসার এসআই শিপু কুমার দাস এই আসামীকে গ্রেপ্তার করেন।

গ্রেফতারকৃত আব্দুর মমিন পীরগঞ্জ উপজেলার ০১নং চৈত্রকোল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসুদেবপুর গ্রামের হবিবর রহমানের ছেলে।

আজ (০১ মার্চ) বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ এসআই শিপু কুমার দাস জানান, আসামী দীর্ঘদিন পলাতক থাকায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

সেই সুত্রধরে গত বুধবার রাত অনুমান ২.৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুর উপজেলার ১২ নং মিলনপুর ইউনিয়ন থেকে এস আই শিপু কুমার এএসআই সেকেন্দার সহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আসামি মমিনের বিরুদ্ধে ২০১ ৮ সালে হত্যা মামলা হয়। গ্রেফতার এড়ানোর ভয়ে দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। গ্রেফতারের পর তাকে পীরগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান আসাদ জানান, গ্রেফতারকৃত আসামিকে আজ বুধবার রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!