তাড়াশে হত্যা চেষ্টা ও নাশকতা মামলায় ভাইস চেয়ারম্যান গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাড়াশে হত্যা চেষ্টা ও নাশকতা মামলায় ভাইস চেয়ারম্যান গ্রেফতার : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি খুলনার লবণচরায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই যুবকের ওপর হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক আজ বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬: ঢাকায় কয়েকটি উল্লেখযোগ্য আয়োজন ২০ আগস্ট ২০২৬: আজকের আবহাওয়ার পূর্বাভাস বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিকসহ একই পরিবারের চারজনের মৃত্যু আজ বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ছিনতাইয়ের শিকার ভাইকে দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বোন বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

তাড়াশে হত্যা চেষ্টা ও নাশকতা মামলায় ভাইস চেয়ারম্যান গ্রেফতার

তাড়াশ(সিরাজগঞ্জ) থেকে রফিকুল ইসলাম
  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
তাড়াশে হত্যা চেষ্টা ও নাশকতা মামলায় ভাইস চেয়ারম্যান গ্রেফতার

 

তাড়াশে হত্যা চেষ্টা ও নাশকতা মামলায় ভাইস চেয়ারম্যান গ্রেফতার

তাড়াশে হত্যা চেষ্টা ও নাশকতা মামলায় ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খাঁন গ্রেফতার

সিরাজগঞ্জের তাড়াশে বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থীর গাড়ি বহরে হামলা করে তাকে হত্যা চেষ্টা ও নাশকতা মামলায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খাঁনকে গ্রেফতার করেছে র‌্যাব- ১২।

র‌্যাব-১২ এর একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার বিকেলে ঢাকা সাভারের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন খাঁন তাড়াশ পৌর শহরের খাঁন পাড়া এলাকার বাসিন্দা।

থানা পুলিশ সূত্রে জানাগেছে, ২০১৮ সালে ১১ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী ও সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী প্রচারণা চলাকালে বারুহাস ইউনিয়নের বিনোদপুর বাজারে তাঁর গাড়ি বহরে হামলা, ভাংচুর ও তাকে হত্যা চেষ্টা করা হয়।

এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি অসাদুজ্জামান বাদী হয়ে তাড়াশ থানায় একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় তিনি ৭ নং নামীয় আসামী থাকায় তাকে গ্রেফতার করা হয়। এছাড়াও অন্য একটি নাশকতা মামলায় তিনি নামীয় আসামী।

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, আনোয়ার হোসেন খাঁনকে থানায় হস্তান্তর করা হয়েছে। ১২ নভেম্বর সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!