তাড়াশে মহিষলুটি মৎস্য আড়ৎ উন্নয়নে আলোচনা সভা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাড়াশে মহিষলুটি মৎস্য আড়ৎ উন্নয়নে আলোচনা সভা : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মোবাইল কিনতে ই-লোন সুবিধা দেবে মিডল্যান্ড ব্যাংক টানা ২৫ মৌসুমে গোল: বিশ্বরেকর্ড গড়ে ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো ইস্টার্ন ব্যাংকে সার্ভিস অ্যাম্বাসেডর পদে নিয়োগ: বেতন ৩১ হাজার টাকা হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় বন্ধের আহ্বান কাতারের পররাষ্ট্রমন্ত্রীর গ্যাসের তীব্র সংকটে স্থবির জনজীবন: সিএনজি পাম্পে দীর্ঘ সারি ও রান্নায় ভোগান্তি লালমনিরহাটে জুয়া ও মাদকের প্রতিবাদকারী কলেজ শিক্ষকের মৃত্যু, এলাকায় উত্তেজনা একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ: যাত্রা শুরু ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর আজ ২২ আগস্ট : কি ঘটেছিল আজকের দিনে? বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন ২২ আগস্ট:আজ ঢাকা মহানগরীতে বিভিন্ন সংগঠনের সমাবেশ ও অনুষ্ঠান

তাড়াশে মহিষলুটি মৎস্য আড়ৎ উন্নয়নে আলোচনা সভা

তাড়াশ(সিরাজগঞ্জ) থেকে রফিকুল ইসলাম
  • প্রকাশিত : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
তাড়াশে মহিষলুটি মৎস্য আড়ৎ উন্নয়নে আলোচনা সভা

 

তাড়াশে মহিষলুটি মৎস্য আড়ৎ উন্নয়নে আলোচনা সভা

তাড়াশে মহিষলুটি মৎস্য আড়ৎ উন্নয়নে আলোচনা সভা

সিরাজগঞ্জের তাড়াশে মহিষলুটি আড়ৎ অফিসে আড়তের সেড নির্মান কাজ সম্পন্ন ও আড়তের সার্বিক উন্নয়নের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পড়ুন>>পাথর খেকোদের ছোবলে ধ্বংসের দ্বারপ্রান্তে শাহ আরেফিন(রহ.) মাজার

বুধবার সকালে মহিষলুটি মৎস্য আড়ৎ এলাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ওই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মো. আজম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপি’র সভাপতি স.ম আফছার আলী।

মহিষলুটি চৌরাস্তা একতা মৎস্য ব্যবসায়ী ও আড়তদার সমবায় সমিতি লিমিটেডের আয়োজিত সভায় বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক মো. সাইদুর রহমান, উপজেলা যুব দলের আহবায়ক এফ এম শাহ আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক রাজিব আহমেদ মাসুম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. শাহাদৎ হোসেন প্রমূখ।

এ সময় সভায় মহিষলুটি চৌরাস্তা একতা মৎস্য ব্যবসায়ী ও আড়তদার সমবায় সমিতি লিমিটেডের নবগঠিত কমিটিকে স্বাগত ও শুভেচ্ছা জানানো হয়।

পরে ১২ সদস্য বিশিষ্ট ওই কমিটির সদস্যদের নাম ঘোষনা করা হয়। সভাপতি আজম আলী, সহ-সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জলিল, সদস্য মো.কামরুজ্জামান, মো. হেলাল হোসেন, শাহ জাহান আলী, আলতাব হোসেন, আইয়ুব আলী, সোহেল রানা, রফিকুল ইসলাম, শেখ কামাল ও আব্দুস কুদ্দুস।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!