মার্জিন বিধিমালা ২০২৫-এর খসড়া প্রকাশ, মতামত আহ্বান বিএসইসি-র
- আপডেট সময় : ০৯:১২:০৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
মার্জিন বিধিমালা ২০২৫-এর খসড়া প্রকাশ, মতামত আহ্বান বিএসইসি-র
পুঁজিবাজারের মার্জিন ঋণ সংক্রান্ত বিধিমালাকে আরও সহজ, বাস্তবসম্মত এবং বিনিয়োগকারীদের জন্য কার্যকর করতে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’-এর খসড়া সংশোধনী প্রকাশ করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। সোমবার (২০ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিশন এই খসড়াটি জাতীয় দৈনিক ও নিজেদের ওয়েবসাইটে প্রচার করেছে।
বিএসইসি জানিয়েছে, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর বাধ্যবাধকতা অনুযায়ী বিধিমালা প্রণয়ন বা সংশোধনের ক্ষেত্রে অংশীজনদের মতামত গ্রহণ একটি আইনি প্রক্রিয়া। সেই ধারাবাহিকতায় সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান এবং অংশীজনদের আগামী দুই সপ্তাহের মধ্যে লিখিতভাবে তাদের মতামত, পরামর্শ বা আপত্তি কমিশনের কাছে জমা দিতে আহ্বান জানানো হয়েছে।
পড়ুন>> বিশ্বচ্যাম্পিয়ন রদ্রির কণ্ঠে মেসি বন্দনা, ‘তিনি ফুটবলের প্রতীক’
কমিশন আশ্বস্ত করেছে যে, প্রাপ্ত মতামতগুলো গুরুত্বসহকারে পর্যালোচনা করা হবে এবং প্রয়োজনে পরিমার্জন শেষে বিধিমালার চূড়ান্ত সংস্করণ সরকারি গেজেটে প্রকাশের মাধ্যমে কার্যকর করা হবে। বর্তমান নথিটি শুধুমাত্র একটি খসড়া প্রস্তাবনা উল্লেখ করে বিএসইসি বিনিয়োগকারীদের কোনো ধরনের অনুমাননির্ভর ব্যাখ্যা বা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে।
কমিশনের ভাষ্যমতে, বিনিয়োগকারীদের সুরক্ষা ও স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই খসড়াটি তৈরি করা হয়েছে। এটি পুঁজিবাজারের সার্বিক স্থিতিশীলতা ও উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।
পড়ুন>> সাবেক ভূমিমন্ত্রীর গুলশানের ফ্ল্যাটে মিলল দেড় হাজারের বেশি বিলাসবহুল পণ্য
একই সঙ্গে কমিশন গণমাধ্যমকে আইনগত প্রক্রিয়াটি সঠিকভাবে উপস্থাপনের পাশাপাশি দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানিয়েছে, যাতে বিনিয়োগকারীদের মাঝে কোনো ধরনের অপ্রয়োজনীয় উদ্বেগ তৈরি না হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























