সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান ও মালামাল জব্দ
  1. admin@sristy.net : admin :
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান ও মালামাল জব্দ
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমী উদযাপন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির উদ্যোগে নীলফামারী বৌদ্ধ বিহারে বৃক্ষ রোপন কর্মসুচি পালিত রাণীশংকৈলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ভোটে কামাল-কাজলের জয় সরকারের কোটি টাকার রাজস্ব ফাঁকি, আবাসিক মিটারে ১১ বছর ধরে চলছে বাণিজ্যিক ডিস ও ইন্টারনেটের সার্ভার জর্ডান, বাহরাইন ও কুয়েতে ইরানি হামলার তীব্র নিন্দা জানাল কাতার শ্রীপুরে ফার্মেসি ব্যবসায়ীর ওপর নিরাপত্তা ঘটনায় ও চাঁদা দাবির অভিযোগ, অভিযোগে জড়িত ব্যক্তি যুবদল নেতা দুবাইয়ে বিপুল সম্পদ: ৭৩ বাংলাদেশির আর্থিক তথ্য পেতে মরিয়া দুদক ফেনীতে বাস-কাভার্ডভ্যান ও লরির ত্রিমুখী সংঘর্ষে ঝরল তিন প্রাণ সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো আগ্রহ নেই: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

সাবেক ভূমিমন্ত্রীর গুলশানের ফ্ল্যাটে মিলল দেড় হাজারের বেশি বিলাসবহুল পণ্য

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২০ জুলাই, ২০২৬

 

সাবেক ভূমিমন্ত্রীর গুলশানের ফ্ল্যাটে মিলল দেড় হাজারের বেশি বিলাসবহুল পণ্য

 

আদালতের আদেশে রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি ফ্ল্যাটে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ টিম। এই অভিযানের অংশ হিসেবে ফ্ল্যাট দুটিতে থাকা মালামালের তালিকা তৈরির কাজ শেষ হয়েছে।

 

 

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ সোমবার (২০ জুলাই) জানান, গুলশানের ৬৬ নম্বর রোডে নর্থওয়েস্ট বি ব্লকের ১১ নম্বর প্লটের ভবনে অভিযান চালিয়ে মোট ২৬৯ ধরনের পণ্যসামগ্রী জব্দ করা হয়েছে। সংখ্যার হিসেবে এসব পণ্যের পরিমাণ দেড় হাজারেরও বেশি। এর মধ্যে এ-৭ নম্বর ফ্ল্যাট থেকে প্রায় ১ হাজার ১৩৫টি এবং বি-৭ নম্বর ফ্ল্যাট থেকে প্রায় ৪০০টি পণ্যসামগ্রী উদ্ধার করা হয়েছে।

পড়ুন->> আর্জেন্টিনার হারের পর বুয়েন্স আইরেসে সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ

 

 

দুদকের উপপরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আদালতের নির্দেশনা অনুযায়ী দুই দিনে ইনভেন্টরি বা সম্পদের তালিকা প্রস্তুত করা হয়। তানজির আহমেদ জানান, ফ্ল্যাট দুটিতে বিপুল পরিমাণ মূল্যবান সম্পদ পাওয়া গেছে।

 

 

দুদকের তথ্য অনুযায়ী, জব্দ করা পণ্যের তালিকায় রয়েছে ৩০০টির বেশি কোট, ৫৩২টির বেশি টাই, আটটি ঘড়ির বক্স (যার মধ্যে চারটি রোলেক্স), প্রায় ১০০টি কামিজ, মুক্তার গয়না, ঝাড়বাতি, বেড, সোফা, শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এসি), সিলিং ফ্যান, ট্রেডমিল, ফ্রিজ, স্যুটকেস, চেয়ার ও টেবিলসহ বিভিন্ন বিলাসবহুল সামগ্রী। এছাড়া উদ্ধার হওয়া রোলেক্স ঘড়িগুলোর ক্রয় রসিদ অনুযায়ী, প্রতিটির দাম ১৪ হাজার থেকে ১৭ হাজার ৫০০ মার্কিন ডলারের মধ্যে হতে পারে বলে দুদক জানিয়েছে।

পড়ুন>> হাম ও উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা ৮০০ ছুঁই ছুঁই

 

সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি প্রতিমন্ত্রী এবং ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ক্ষমতার পরিবর্তনের পর তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক।

 

প্রাথমিকভাবে দুদক, সিআইডি ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সমন্বয়ে সাত সদস্যের টাস্কফোর্স গঠন করা হয়। পরে টিম পুনর্গঠন করে ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর উপ-পরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে নয় সদস্যের দলকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। দুদকের দায়ের করা একাধিক মামলায় সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী ও ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদেরও আসামি করা হয়েছে।

 

এর আগে গত ২ জুলাই আদালতের নির্দেশে গুলশানের দুটি ফ্ল্যাটের নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, তদারকি ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় দুদক। এছাড়া ২৬ ফেব্রুয়ারি আদালত যুক্তরাজ্যে সাইফুজ্জামান চৌধুরীর নামে থাকা ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট ক্রোকের নির্দেশ দেন। এরও আগে ১৩ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতসহ আটটি দেশে থাকা তার বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ দেওয়া হয়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!