শিক্ষক আহত হওয়ার ঘটনায় বিচার দাবী করে ভূরুঙ্গামারী উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের স্মারকলিপি প্রদান : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
শিক্ষক আহত হওয়ার ঘটনায় বিচার দাবী করে ভূরুঙ্গামারী উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের স্মারকলিপি প্রদান : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মাদক মামলার আসামিকে বিদেশে পালানোর সুযোগ করে দেওয়ার অভিযোগ দুই কর্মকর্তার বিরুদ্ধে দেশে ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় রেকর্ড ৯ মৃত্যু ও ১৫৭১ নতুন রোগী দুপুরের খাবারের পর কেন ঘুম পায়? এর বৈজ্ঞানিক কারণ ও প্রতিকারের উপায় ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসির ফলাফলে সরকারি কলেজের আধিপত্য কমিয়ে এগিয়ে আসছে বেসরকারি প্রতিষ্ঠান সুনামগঞ্জে ৫০ হাজার টাকা ঘুষ না দেওয়ায় নামজারি বাতিল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের মানবাধিকার প্রধানের চাকরি পরীক্ষায় মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধি: যা বললেন তথ্য উপদেষ্টা রাণীশংকৈলে ৫০০ পিস ইয়াবা ও এসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ১৪৪৮ হিজরি হজ নিবন্ধন: কাতারে আবেদন শুরু ২০ সেপ্টেম্বর থেকে ১৬ বছর পর বার্নাব্যুতে হোসে মরিনিও: রিয়াল মাদ্রিদের ডাগআউটে নতুন শুরুর অপেক্ষায়

শিক্ষক আহত হওয়ার ঘটনায় বিচার দাবী করে ভূরুঙ্গামারী উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের স্মারকলিপি প্রদান

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
শিক্ষক আহত হওয়ার ঘটনায় বিচার দাবী করে ভূরুঙ্গামারী উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের স্মারকলিপি প্রদান

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দূই প্রধান শিক্ষকের হাতাহাতির ঘটনায় প্রাথমিকের প্রধান শিক্ষক আহত হওয়ায় বিচারের দাবীতে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের বরাবরে একটি স্মারকলিপি দিয়েছে। রবিবার(১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসাব সহকারি মন্জুরুল ইসলামের নিকটি এই স্মারকলিপিটি হস্থান্তর করা হয়।

এসময় উপস্হিত ছলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ভূরুঙ্গামারী উপজেলা শাখার সাধারন সম্পাদক সাইফুর রহমান সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক এসএম রোকন-উদ-দ্দৌলা রাসেল ও সাংগঠনিক সম্পাদক সজিবুর রহমান সজিব সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য গত মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট বাজার মসজিদের সামনে সোনাহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন ও সোনাহাট বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলফাজ আলমের সাথে জমি নিয়ে বিরোধের জের কথা কথাকাটাটি হয়।এক পর্যায়ে দুই প্রধান শিক্ষকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।এতে প্রধান শিক্ষক আলমগীরের আঘাতে প্রাথমিকের প্রধান শিক্ষক আলফাজ আলম আহত হন।

পরে তাকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় এবং ওই দিন সন্ধ্যায় প্রধান শিক্ষক আলমগীর হোসেনকে অভিযুক্ত করে আলফাজ আলম থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় উপজেলার প্রাথমিক শিক্ষক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং বিক্ষুদ্ধ শিক্ষকেরা সোনা হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেনের দৃষ্টান্তমূলক বিচার দাবী করে স্মারকলিপি প্রদান সহ বিভিন্ন কর্মসূচি গ্রহন করে।

এ বিষয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ভূরুঙ্গামারী উপজেলা শাখার সাধারন সম্পাদক সাইফুর রহমান ও সহকারী শিক্ষক সমিতির সাধারন সম্পাদক এসএম রোকনদ্দৌলা রাসেল বলেন আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই ও অভিযুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!