দৌলতপুরে রাস্তায় গাছ ফেলে অ্যাম্বুলেন্সে ডাকাতি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দৌলতপুরে রাস্তায় গাছ ফেলে অ্যাম্বুলেন্সে ডাকাতি : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার প্রেক্ষাপট: নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির দেশের শিল্প খাত, উৎপাদন নেমেছে তলানিতে মিরাজের ফিফটি ও তাসকিনের দৃঢ়তায় দুইশ ছাড়াল বাংলাদেশের লিড ১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে কঠোর নিরাপত্তা, রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী আটক

দৌলতপুরে রাস্তায় গাছ ফেলে অ্যাম্বুলেন্সে ডাকাতি

দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
  • প্রকাশিত : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
দৌলতপুরে রাস্তায় গাছ ফেলে অ্যাম্বুলেন্সে ডাকাতি
দৌলতপুরে রাস্তায় গাছ ফেলে অ্যাম্বুলেন্সে ডাকাতি

 

 

দৌলতপুরে রাস্তায় গাছ ফেলে অ্যাম্বুলেন্সে ডাকাতি

 

 

দৌলতপুরে রাস্তায় গাছ ফেলে অ্যাম্বুলেন্সে ডাকাতি।
কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১টার দিকে উপজেলার খলিশাকুণ্ডি ইউনিয়নের পিপুলবাড়িয়া মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতেরা অ্যাম্বুলেন্স থামিয়ে রোগীর স্বজনদের কাছ থেকে অন্তত ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে।

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, অ্যাম্বুলেন্সটি দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লিটন আলী নামে এক রোগীকে নিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে যাচ্ছিল। পথে ডাকাতেরা পিপুলবাড়িয়া মাঠে থাকা যাত্রী ছাউনির সামনে রাস্তার ওপর গাছের গুঁড়ি ফেলে গতিরোধ করে।

পড়ুন>> দৌলতপুরে বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু

 

এরপর পাঁচ-ছয়জনের ডাকাত দল দেশীয় অস্ত্র হাতে অ্যাম্বুলেন্সটির চালক ও যাত্রীদের জিম্মি করে। এ সময় রোগীদের স্মজনদের কাছে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ডাকাত দল পালিয়ে যায়।

 

 

অ্যাম্বুলেন্সের চালক রতন বলেন, রাতে রোগীকে অক্সিজেনসহ কুষ্টিয়ায় নিয়ে যাচ্ছিলাম। গাড়িতে রোগী ও তার স্বজনসহ মোট চারজন ছিলেন। পিপুলবাড়িয়া মাঠ এলাকায় ডাকাতেরা গাড়ি আটকে আমার গলায় অস্ত্র ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেয়। তারা চলে যাওয়ার আগে কাউকে কিছু না বলার জন্য হুমকি দিয়ে যায়।

 

 

রোগীর স্বজন জালাল বলেন, আমরা অ্যাম্বুলেন্স-চালককে কাতলামারী দিয়ে কুষ্টিয়ায় যেতে আারন করেছিলাম, কিন্তু তিনি ওই পথেই গেলেন। পথে ডাকাতেরা আমাদের কাছ থেকে প্রায় ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। রাত ২টার দিকে আমরা রোগীকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করি।

 

 

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বলেন, রাত সাড়ে ১২টার দিকে ডায়াবেটিস ও হৃদ্‌রোগজনিত সমস্যায় লিটন নামে এক রোগী ভর্তি হন। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়ায় পাঠানো হয়েছিল। পথে এমন ডাকাতির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।

 

 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, ডাকাতির বিষয়ে আমরা কিছু জানি না। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!