মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় ইমিগ্রেশন বিভাগ এক বিশেষ অভিযান চালিয়ে ৭৭০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। স্থানীয়দের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে ‘অপ্স বেলাঞ্জা’ নামের এই অভিযানটি পরিচালনা করা হয়। অভিযোগ ছিল, ওই এলাকাটি বিদেশি নাগরিকদের অবৈধ কর্মকাণ্ডের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া এই অভিযানে ১০৬ জন এনফোর্সমেন্ট অফিসার অংশ নেন। অভিযানে মোট ২,৪৪৫ জনকে তল্লাশি করা হয়, যার মধ্যে ১,৬০০ জন বিদেশি এবং ৮৪৫ জন স্থানীয় নাগরিক ছিলেন। আটকদের মধ্যে বাংলাদেশি নাগরিকের সংখ্যা ৩৭৭ জন। এছাড়া মায়ানমারের ২৩৫ জন, ভারতের ৫৮ জন, নেপালের ৭২ জন, ইন্দোনেশিয়ার ১৯ জন (১৭ জন পুরুষ ও ২ জন নারী) এবং অন্যান্য দেশের ৯ জন (৩ জন পুরুষ ও ৬ জন নারী) রয়েছেন।
ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক বাসরি ওথমান জানান, অভিযানের সময় অনেক অভিবাসীই ধরা পড়ার ভয়ে দোকানের ভেতরে লুকিয়ে থাকার চেষ্টা করেন, কেউ কেউ আবার ভবনের ছাদে উঠে পালানোর চেষ্টা করেন। তবে পুরো এলাকা ঘিরে রাখায় তারা শেষ পর্যন্ত আটক হন। অভিযানে একটি অবৈধ অনলাইন জুয়া কেন্দ্রও শনাক্ত করা হয়েছে, যেখানে সিসিটিভি ক্যামেরা দিয়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হতো। সেখান থেকে জুয়া খেলারত অবস্থায় আটজন বিদেশিকে আটক করা হয়।
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুত্রাজায়া ইমিগ্রেশন অফিসে নেওয়া হয় এবং পরে তাদের ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ৬(৩), ১৫(৪) এবং প্রবিধান ৩৯(বি) অনুযায়ী আইনি তদন্ত চলছে। বাসরি ওথমান আরও জানান, অবৈধ অভিবাসন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পরিদর্শন চালানো হবে, যাতে নিয়োগকর্তারা বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে অনুমোদিত কোটা যথাযথভাবে মেনে চলেন।
ক্যাম্প অফিস: ১১/৫ কলাবাগান, ঢাকা, ১২০৫ ইমেইল: info@.com Phone: +88 01715 800 701
অভিযানে দেখা গেছে, বৈধ কাগজপত্র ছাড়াই বসবাস, মেয়াদোত্তীর্ণ ভিসা, কাগজপত্রের অপব্যবহার, এসব কারণে অভিবাসীদের আটক করা হয়।
সূত্র: Probash Barta
Leave a Reply