ভূরুঙ্গামারীতে ডাকসু ছাত্র পরিবহন সম্পাদক ও সিনেট সদস্য আসিফ আব্দুল্লাহকে সংবর্ধনা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে ডাকসু ছাত্র পরিবহন সম্পাদক ও সিনেট সদস্য আসিফ আব্দুল্লাহকে সংবর্ধনা : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজ পরিবর্তনের নেতৃত্বে আলো ছড়াচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার শঙ্কায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি: ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন কঠোর ভাবমূর্তি ভেঙে জেন-জির মন জয়ে ইনস্টাগ্রামে মোদি: কতটা সফল বিজেপি? এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. এম. মুজিবুর রহমান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে ৮ পদে নিয়োগ: আবেদন করুন ২৩ সেপ্টেম্বরের মধ্যে কাউনিয়ায় শিক্ষক কর্মচারীদের মাঝে গাছের চারা বিতরণ মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের বৈশ্বিক উদ্যোগ ‘আলফু মুসলিমাহ আখাউড়ায় পাহাড়ি ঢলে ২৫০ হেক্টর আমন ধান তলিয়ে গেছে লালমনিরহাটে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় ক্লিনিক পরিচালক গ্রেপ্তার সরকারের ছয় মাসের পারফরম্যান্স: ৩১ সূচকের মধ্যে ১২টিতে অগ্রগতি, ১৯টিতে অবনতি

ভূরুঙ্গামারীতে ডাকসু ছাত্র পরিবহন সম্পাদক ও সিনেট সদস্য আসিফ আব্দুল্লাহকে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
ভূরুঙ্গামারীতে ডাকসু ছাত্র পরিবহন সম্পাদক ও সিনেট সদস্য আসিফ আব্দুল্লাহকে সংবর্ধনা
ভূরুঙ্গামারীতে ডাকসু ছাত্র পরিবহন সম্পাদক ও সিনেট সদস্য আসিফ আব্দুল্লাহকে সংবর্ধনা

 

ভূরুঙ্গামারীতে ডাকসু ছাত্র পরিবহন সম্পাদক ও সিনেট সদস্য আসিফ আব্দুল্লাহকে সংবর্ধনা

 

ভূরুঙ্গামারীতে ডাকসু ছাত্র পরিবহন সম্পাদক ও সিনেট সদস্য আসিফ আব্দুল্লাহকে সংবর্ধনা।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নবনির্বাচিত ডাকসু ছাত্র পরিবহন সম্পাদক ও সিনেট সদস্য, ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি আসিফ আব্দুল্লাহকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

আসিফ আব্দুল্লাহর ভূরুঙ্গামারীতে আগমন উপলক্ষ্যে রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে র‍্যালিটি উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা শত শত শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে। ব্যানার, ফেস্টুন ও গাড়ি বহর নিয়ে তাঁরা আসিফ আব্দুল্লাহকে উষ্ণ অভ্যর্থনা জানান।

পড়ুন>> তাহিরপুরে বালু মহাল যাদুকাটা-১ এর জায়গা নির্ধারণ

 

 

র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভূরুঙ্গামারী কলেজ মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। তাঁর আগমনকে কেন্দ্র করে পুরো উপজেলায় নেমে আসে উৎসবের আমেজ। পরে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন পাইলট ব‍্যাচ/২০১৫ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

আসিফ আব্দুল্লাহ ভূরুঙ্গামারীর কৃতি সন্তান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সাবেক আমির অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপনের একমাত্র পুত্র। তাঁর এই কৃতিত্বে স্থানীয় জনপদে বইছে আনন্দের জোয়ার।

পড়ুন>> নীলফামারীতে টর্নেডোতে তছনছ ৫ শতাধিক ঘরবাড়ি: আহত ৫০

 

সমাবেশে আসিফ আব্দুল্লাহ বলেন, “আমি মাত্র এক বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সেবা করার সুযোগ পেয়েছি। এই সময়ে এমন কিছু করে যেতে চাই, যা আজীবন শিক্ষার্থীদের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে। কুড়িগ্রামের অবহেলিত ও মেধাবী শিক্ষার্থীদের উন্নয়নে থাকবে বিশেষ উদ্যোগ ও পরামর্শ।”

 

 

অনুষ্ঠানে অন‍্যান‍্যদের মধ্যে ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোশাররফ হোসেন, উপজেলা সভাপতি আরিফুল ইসলাম, পাইলট উচ্চ বিদ্যালয় ২০১৫ ব্যাচের প্রতিনিধি ঈমান আলী, জামায়াতের উপজেলা সহকারি সেক্রেটারি মিজানুর রহমান প্রমুখ।

 

 

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, প্রাক্তন ছাত্রনেতা ও এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!