ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধ ডেমোক্র্যাটদের জয়ে অভিনন্দন জানিয়ে ট্রাম্প বললেন হারের কারণ ইরান যুদ্ধ বিপুল ভোটে পুনর্নির্বাচিত মার্কিন কংগ্রেস সদস্য আন্দ্রে কারসন মার্কিনরা বিরক্ত হলে ইসরাইলের প্রধানমন্ত্রী হব: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী: প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনা অপরিহার্য যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে এগিয়ে ডেমোক্র্যাটরা তৈরি পোশাক খাতের অস্থিরতার মাঝে মজুরি বোর্ডের প্রথম সভা আজ মার্কিন মধ্যবর্তী নির্বাচনে প্রভাব ফেলছে অর্থনৈতিক ও অভিবাসন ইস্যু মার্শাল আর্ট কনফেডারেশনের নেতৃত্বে নতুন অ্যাডহক কমিটি গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: হামলায় আহত শ্রমিকের মৃত্যু, অর্ধশত কারখানায় ছুটি

মার্কিনরা বিরক্ত হলে ইসরাইলের প্রধানমন্ত্রী হব: ট্রাম্প

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৬:৫২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের জনগণ যদি তার ওপর ক্ষুব্ধ বা বিরক্ত হন, তবে তিনি ইসরাইলে চলে গিয়ে সেখানকার প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নেবেন বলে রসিকতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির মধ্যবর্তী নির্বাচনের দিন অর্থাৎ মঙ্গলবার (৩ অক্টোবর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ফক্স নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’-এ কথা বলার সময় ট্রাম্প নিজের জনপ্রিয়তার উল্লেখ করে জানান, ইসরাইলে তার সমর্থনের হার প্রায় ৯৯ শতাংশ। সেই প্রেক্ষাপটেই তিনি মন্তব্য করেন, আমেরিকার মানুষ কোনো কারণে বিরক্ত প্রকাশ করলে তিনি ইসরাইলে গিয়ে সরকারপ্রধানের ভূমিকা নিতে তৈরি আছেন।

অর্থনৈতিক সহায়তার প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প জানান, চলতি বছরের শেষ পর্যায় থেকে ইসরাইলকে আর্থিক অনুদান দেওয়া বন্ধ রাখার বিষয়ে ইতিমধ্যে তারা ঐকমত্যে পৌঁছেছেন। তিনি উল্লেখ করেন, ইসরাইলের আর এই ধরনের সহায়তার প্রয়োজনীয়তা নেই, এবং ডেমোক্র্যাট ও বামপন্থি রাজনীতিকরা রিপাবলিকানদের আক্রমণ করার অজুহাত হিসেবে এই সামরিক বরাদ্দকে ব্যবহার করছিলেন। তবে ভবিষ্যতে ইসরাইলের সত্যিকারের প্রয়োজন দেখা দিলে যুক্তরাষ্ট্র অবশ্যই পাশে দাঁড়াবে বলে তিনি আশ্বাস দেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মার্কিনরা বিরক্ত হলে ইসরাইলের প্রধানমন্ত্রী হব: ট্রাম্প

আপডেট সময় : ০২:২৬:৫২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬