ঢাকা ০৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাতারের নিরাপত্তায় যোগ দিতে ঢাকা ছাড়লেন নৌবাহিনীর ২৪ সদস্য ভারত বাংলাদেশ-নেপালের চেয়ে খারাপ হতে পারে: মন্ত্রী ইরফান আনসারি চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দামে বড় ঝাঁকুনি শর্টকাট পথে অর্থ উপার্জনে ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়: আইনমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল তিন বাংলাদেশির চ্যাটজিপিটির ফিন্যান্স টুলে যুক্ত হলো ভয়েস সুবিধা মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা, নিষেধাজ্ঞা নামমাত্র ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নতুন ইতিহাস হাসান মাহমুদের

ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী ক্যাম্পেইনে হামলায় আহত ১

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৪২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

আহত গোলজার হোসেন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী ক্যাম্পেইনে হামলায় আহত ১

কুড়িগ্রামেরকুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী ক্যাম্পেইন ও সচেতনতামূলক কর্মসূচিতে কথিত মাদক ব্যবসায়ী পরিবারের হামলায় গোলজার হোসেন (৪৭) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর সরকারপাড়া মাদ্রাসা মোড়ে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামানের নেতৃত্বে এলাকাবাসী ও সুধীসমাজের উদ্যোগে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। কর্মসূচির একপর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা কার্যক্রম চালানোর সময় অভিযুক্তরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে গোলজার হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পড়ুন>>মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে ভূরুঙ্গামারীতে মানববন্ধন

শুক্রবার রাতেই আহত গোলজার হোসেন নাছির উদ্দিন (৫২) ও তার তিন ছেলে রমজান আলী (৩২), হযরত আলী (২৮) এবং কফিল উদ্দিনের (২০) বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। প্রত্যক্ষদর্শীরা অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিবাদী রমজান আলী জানান, এলাকাবাসী ও সুধীসমাজ’-এর মাদক বিরোধী ক্যাম্পেইনে আমি, আমার আব্বা ও ভাই সবাই ছিলাম। ক‍্যাম্পেইন শেষে মোড়ে  সবাই ছিলাম। এ সময়ে আমার পিতার সঙ্গে ভুক্তভোগী গোলজার হোসেনের সঙ্গে  কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আমার ভাই কফিল উদ্দিন গোলজার হোসেনে ঘুসি মারেন। এতে গোলজার সামান‍্য আঘাত পান।

তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কামরুজ্জামান জানান, মাদক বিরোধী ক‍্যাম্পেইন থেকে ফেরার পথে আমার সামনেই এই হামলার ঘটনা ঘটে। যা অত‍্যান্ত দুঃখজনক ও নিন্দনীয়। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন শনিবার অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী ক্যাম্পেইনে হামলায় আহত ১

আপডেট সময় : ১১:৪২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬