মার্জিন বিধিমালা ২০২৫-এর খসড়া প্রকাশ, মতামত আহ্বান বিএসইসি-র
  1. admin@sristy.net : admin :
মার্জিন বিধিমালা ২০২৫-এর খসড়া প্রকাশ, মতামত আহ্বান বিএসইসি-র
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমী উদযাপন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির উদ্যোগে নীলফামারী বৌদ্ধ বিহারে বৃক্ষ রোপন কর্মসুচি পালিত রাণীশংকৈলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ভোটে কামাল-কাজলের জয় সরকারের কোটি টাকার রাজস্ব ফাঁকি, আবাসিক মিটারে ১১ বছর ধরে চলছে বাণিজ্যিক ডিস ও ইন্টারনেটের সার্ভার জর্ডান, বাহরাইন ও কুয়েতে ইরানি হামলার তীব্র নিন্দা জানাল কাতার শ্রীপুরে ফার্মেসি ব্যবসায়ীর ওপর নিরাপত্তা ঘটনায় ও চাঁদা দাবির অভিযোগ, অভিযোগে জড়িত ব্যক্তি যুবদল নেতা দুবাইয়ে বিপুল সম্পদ: ৭৩ বাংলাদেশির আর্থিক তথ্য পেতে মরিয়া দুদক ফেনীতে বাস-কাভার্ডভ্যান ও লরির ত্রিমুখী সংঘর্ষে ঝরল তিন প্রাণ সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো আগ্রহ নেই: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

মার্জিন বিধিমালা ২০২৫-এর খসড়া প্রকাশ, মতামত আহ্বান বিএসইসি-র

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২০ জুলাই, ২০২৬

 

মার্জিন বিধিমালা ২০২৫-এর খসড়া প্রকাশ, মতামত আহ্বান বিএসইসি-র

 

পুঁজিবাজারের মার্জিন ঋণ সংক্রান্ত বিধিমালাকে আরও সহজ, বাস্তবসম্মত এবং বিনিয়োগকারীদের জন্য কার্যকর করতে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’-এর খসড়া সংশোধনী প্রকাশ করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। সোমবার (২০ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিশন এই খসড়াটি জাতীয় দৈনিক ও নিজেদের ওয়েবসাইটে প্রচার করেছে।

 

 

বিএসইসি জানিয়েছে, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর বাধ্যবাধকতা অনুযায়ী বিধিমালা প্রণয়ন বা সংশোধনের ক্ষেত্রে অংশীজনদের মতামত গ্রহণ একটি আইনি প্রক্রিয়া। সেই ধারাবাহিকতায় সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান এবং অংশীজনদের আগামী দুই সপ্তাহের মধ্যে লিখিতভাবে তাদের মতামত, পরামর্শ বা আপত্তি কমিশনের কাছে জমা দিতে আহ্বান জানানো হয়েছে।

পড়ুন>> বিশ্বচ্যাম্পিয়ন রদ্রির কণ্ঠে মেসি বন্দনা, ‘তিনি ফুটবলের প্রতীক’

 

কমিশন আশ্বস্ত করেছে যে, প্রাপ্ত মতামতগুলো গুরুত্বসহকারে পর্যালোচনা করা হবে এবং প্রয়োজনে পরিমার্জন শেষে বিধিমালার চূড়ান্ত সংস্করণ সরকারি গেজেটে প্রকাশের মাধ্যমে কার্যকর করা হবে। বর্তমান নথিটি শুধুমাত্র একটি খসড়া প্রস্তাবনা উল্লেখ করে বিএসইসি বিনিয়োগকারীদের কোনো ধরনের অনুমাননির্ভর ব্যাখ্যা বা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে।

 

 

কমিশনের ভাষ্যমতে, বিনিয়োগকারীদের সুরক্ষা ও স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই খসড়াটি তৈরি করা হয়েছে। এটি পুঁজিবাজারের সার্বিক স্থিতিশীলতা ও উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।

পড়ুন>> সাবেক ভূমিমন্ত্রীর গুলশানের ফ্ল্যাটে মিলল দেড় হাজারের বেশি বিলাসবহুল পণ্য

 

 

 

একই সঙ্গে কমিশন গণমাধ্যমকে আইনগত প্রক্রিয়াটি সঠিকভাবে উপস্থাপনের পাশাপাশি দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানিয়েছে, যাতে বিনিয়োগকারীদের মাঝে কোনো ধরনের অপ্রয়োজনীয় উদ্বেগ তৈরি না হয়।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!