বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কাউনিয়া উপজেলা শাখার উদ্যোগ সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কাউনিয়া কলেজ মাঠে বৃহস্পতিবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ এমদাদুল হক ভরসা।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ন আহবায়ক আফসার আলী, উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম (রাঙ্গা)।
কাউনিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল আলম শচীন সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির সহ-সভাপতি রকিবুল হাসান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান আলমগীর চৌধুরী লিটন প্রমূখ।
দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা ও দেশ জাতি কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক মমিনুল ইসলাম জেহাদী।
ইফতার মাহফিলে ওয়ার্ড ইউনিয়ন, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন সহ তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply