ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারী সরকারি কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী শ্রমিকের মৃত্যু ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে চাকরিচ্যুত ও গ্রাহকদের পাল্টাপাল্টি কর্মসূচি বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৪২টি পদে নিয়োগ: আবেদনের সময়সীমা ও বিস্তারিত তথ্য জাতিসংঘের সাধারণ পরিষদে কাতারের প্রয়াত আমির শেখ হামাদ বিন খলিফার প্রতি শ্রদ্ধাঞ্জলি মেসির দুর্দান্ত গোলে এগিয়ে থেকেও জয় পেল না ইন্টার মায়ামি ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে নিখোঁজ জাহাজ কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক ও অতিরিক্ত মহাপরিদর্শকের নিয়োগ বাতিল সাম্প্রদায়িক বিভাজন নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রত্যয়ে নতুন ফোরামের যাত্রা শুরু নারী এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা: শিরোপার লড়াইয়ে মরিয়া দুই দল

সাংকেতিক টোকায় বিক্রি হতো ইয়াবা: পুলিশের অভিযানে আটক স্বামী-স্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:২৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ২৬০৫৬ বার পড়া হয়েছে

আটককৃত মাদক কারবারি।

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে সাংকেতিক টোকায় বিক্রি হতো ইয়াবা: পুলিশের অভিযানে আটক স্বামী-স্ত্রী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের রেললাইন বস্তিতে দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে পরিচালিত হচ্ছিল মাদক বাণিজ্য। বাইরে থেকে সম্পূর্ণ বন্ধ একটি মুদি দোকান দেখালেও ভেতরে চলতো ইয়াবা বিক্রির গোপন কারবার। নির্দিষ্ট সংখ্যক সাংকেতিক টোকা দিলেই দোকানের ঝাঁপের ছোট ফুটো দিয়ে সরবরাহ করা হতো ইয়াবা ট্যাবলেট। সাধারণ মানুষের পক্ষে বোঝার কোনো উপায় ছিল না যে, বন্ধ দোকানের আড়ালে গড়ে উঠেছে মাদকের গোপন নেটওয়ার্ক।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের সার্বিক তত্ত্বাবধানে পুলিশ এ গোপন সংকেতভিত্তিক মাদক বেচাকেনার কৌশল উদঘাটন করে।

পড়ুন>>তাহিরপুর যাদুকাটা নদীতে টাস্কফোর্স অভিযানের ম্যাজিস্ট্রেটের উপর হামলা

পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৯ মে) রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে ভূরুঙ্গামারী থানার এসআই মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে পাইকেরছড়া রেললাইন এলাকায় অভিযান চালায়।

এসময় কুখ্যাত মাদক কারবারি মকবুল হোসেন মন্ডল ওরফে মন্ডল শেখ (৪৯) এবং তার স্ত্রী মোছাঃ হাসিনা বেগমকে (৪০) নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

পড়ুন>> শিক্ষা ও গবেষণা সহযোগিতায় ব্র্যাক ইউনিভার্সিটি ও আনহুই নরমাল ইউনিভার্সিটির মধ্যে চুক্তি

গ্রেফতারকৃতরা পাইকেরছড়া (রেললাইন) এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অভিযানের সময় মকবুল হোসেন মন্ডলের জিম্মা থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির নগদ ৮ হাজার ৮৬০ টাকা জব্দ করে পুলিশ।

এ ঘটনায় ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় মাদক কারবার দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাংকেতিক টোকায় বিক্রি হতো ইয়াবা: পুলিশের অভিযানে আটক স্বামী-স্ত্রী

আপডেট সময় : ০২:২৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬