তাড়াশে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাড়াশে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু ভূরুঙ্গামারী মহিলা কলেজে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী, ঢাকার অবস্থান স্পষ্ট প্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের স্টার্টআপ ওয়ান্ডারমাইন্ডের বিরুদ্ধে মামলা নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: বাংলাদেশের পারফরম্যান্সে স্তব্ধ বিশ্ব ক্রিকেট বাংলাদেশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারের অপরিকল্পিত পদক্ষেপ দায়ী: প্রধানমন্ত্রী

তাড়াশে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন

তাড়াশ(সিরাজগঞ্জ) থেকে রফিকুল ইসলাম
  • প্রকাশিত : সোমবার, ১১ মে, ২০২৬
তাড়াশে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন

 

 

 

তাড়াশে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন

 

 

সিরাজগঞ্জের তাড়াশে প্রান্তিক কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

 

 

 

সোমবার সকালে তাড়াশ খাদ্য গুদাম চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে ওই ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।

পড়ুন>>ভূরুঙ্গামারীতে গোবর ফেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু

 

এ সময় সংসদ সদস্য ভিপি আয়নুল হক ফিতা কেটে ধান সংগ্রহের কার্যক্রমের উদ্বোধন করেন।

 

 

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম আফসার আলী, ওসি হাবিবুর রহমান, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুজন কর্মকার, ভারপ্রাপ্তা কর্মকর্তা ইসলাম আলী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা হযরত আলী, যুবদলের আহবায়ক এফ এম শাহ আলম, সদস্য সচিব রাজিব আহমেদ মাসুম, বিএনপি নেতা জয়নুল আবেদীন মাহবুব, খন্দকার সাইফুল ইসলাম প্রমুখ।

 

 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুজন কর্মকার জানান, এ বছর তাড়াশ উপজেলায় ৩৬ টাকা কেজি দরে ২২ হাজার ৪৪ মে.টন ধান এবং ৪৯ টাকা দরে ৫০৬ মে. টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 

 

উপজেলা কৃষি অফিস থেকে প্রাপ্ত তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে এ ধান সংগ্রহ করা হবে। একজন কৃষক সর্বনিম্ন ১২০ কেজি এবং সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান গুদামে সরবরাহ করতে পারবেন। ১১ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ কার্যক্রম চলবে।

পড়ুন>>প্রধানমন্ত্রী আন্তরিকভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন

 

অনুষ্ঠানের প্রধান অতিথি ভিপি আয়নুল হক বলেন, এবার বোরো ধানের ফলন ভাল হযেছে। নির্ধারিত সময়ের আগেই ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা করা হচ্ছে। সরাসরি কৃসকদের নিকট থেকে ধান সংগ্রহ করা হবে। কোন অনিয়ম করা যাবে না।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!