ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে কুমিল্লা বেকারির মালিককে জরিমানা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে কুমিল্লা বেকারির মালিককে জরিমানা : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল এমপি আয়নুল হকের ওপর হামলা ও গাড়ী ভাঙ্গচূর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নিয়মিত খেলা উচিত: জেসন গিলেস্পি চা শ্রমিকদের ৮ দফা দাবি: বিশেষ তদন্ত টিম গঠনের আশ্বাস শ্রমমন্ত্রীর নাগেশ্বরীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ‎​ দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন ডোমারে দুই প্রতিবন্ধী সন্তান‌ নিয়ে হাসিনার মানবেতর জীবন যাপন গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস শাহজালাল মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় চিঠি বর্ষার রূপের ছটায় সেজেছে রাঙ্গামাটির সুবলং ঝরনা, পর্যটকদের উপচে পড়া ভিড়

ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে কুমিল্লা বেকারির মালিককে জরিমানা

রবিউল আলম লিটন
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে কুমিল্লা বেকারির মালিককে জরিমানা

 

 

ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে কুমিল্লা বেকারির মালিককে জরিমানা

 

 

 

ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে কুমিল্লা বেকারির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেজাল সেমাই এবং অস্বাস্থ্যকর পরিবেশে বেকারীপণ্য প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে কুমিল্লা বেকারির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

জেনে নিন সাহরী, ইফতার ও নামাজের সময়সুচী

সাহরীর শেষ সময় : ৪:০৭
ইফতারের সময় : ৬:৩৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:১৩
  • দুপুর ১২:০৭
  • বিকেল ৪:৩৯
  • সন্ধ্যা ৬:৩৮
  • রাত ৭:৫৬
  • ভোর ৫:৩২
  • আল্লাহ্ সর্ব শক্তিমান।

 

 

 

 

মোবাইল কোর্ট আইন ২০১৮ ও বিএসটিআই আইনের স্টান্ডার্ড অনুযায়ী খাদ‍্যপন‍্য প্রস্তুুত না করার অপরাধে এই জরিমানা করা হয়।

 

 

 

বৃহস্পতিবার(১২ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও বিএসটিআই এর যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবস্থিত “কুমিল্লা বেকারির কারখানায়” এই অভিযান চালানো হয়।

 

পড়ুন>> সরকারি খেজুর বিতরণ নিয়ে নতুন বিতর্ক, হাসনাতকে ঘিরে মিতুর স্ট্যাটাস ভাইরাল

 

 

 

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন। এসময় উপস্হিত ছিলেন বিএসটিআই রংপুর কায‍্যালয়ের পরিদর্শক খন্দকার জামিনুর রহমান ও ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল।

 

 

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানিয়েছে, অভিযান চলাকালে বেকারি ও লাচ্চা সেমাই উৎপাদন কক্ষ পরিদর্শন করে দেখা যায়, খাদ‍্যের রং ব‍্যাবহারের পরিবর্তে টেক্সটাইলের রং ব‍্যাবহার, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ভেজাল সেমাইসহ বিভিন্ন খাদ্যপণ্য প্রস্তুত এবং খাদ্যপণ্য সংরক্ষণের ক্ষেত্রেও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মানা হচ্ছিল না। বিষয়টি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় সংশ্লিষ্ট আইনে বেকারির মালিক দীন ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

 

 

 

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং বাজারে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

 

 

একই সঙ্গে সকল খাদ্য ব্যবসায়ীকে স্বাস্থ্যবিধি মেনে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির জন্য সতর্ক করা হয়েছে।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!