ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিতের নির্দেশ, অমান্যে কঠোর হুঁশিয়ারি সিলেটে হামের উপসর্গে ১৭ বছর বয়সী কিশোরের মৃত্যু সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি: ইসি সচিব এক কাপ কফির নেপথ্যে: কৃষকের শ্রম থেকে ভোক্তার টেবিল দিনাজপুরের বিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর প্রাণহানি পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে ২০০ জনের নিয়োগ কাতারে স্বল্প আয়ের পরিবারের সহায়তায় রফিক ও কাতার চ্যারিটির শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে ভারত ভূরুঙ্গামারীতে পিপিআর রোগের বিনামূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন

রাণীশংকৈলে কৃষি ও গ্রামীণ উন্নয়নে “পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ০৭:০০:০৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ২২০৬০ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে কৃষি ও গ্রামীণ উন্নয়নে “পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে কৃষি ও গ্রামীণ উন্নয়নে “পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত

রাণীশংকৈলে কৃষি ও গ্রামীণ উন্নয়নে “পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত।
কৃষি, পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি ও জলবায়ু সহনশীল গ্রামীণ উন্নয়নকে এগিয়ে নিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অনুষ্ঠিত হয়েছে “পার্টনার কংগ্রেস-২০২৬”।

২০২৫-২০৩০ অর্থবছরে বাস্তবায়নাধীন “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিস এ কংগ্রেসের আয়োজন করে।

পড়ুন>> তাড়াশে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন

সোমবার (১১ মে) বিকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে প্রোগ্রামের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ জাহিদুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। তিনি স্বাগত বক্তব্যে বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা ও টেকসই গ্রামীণ উন্নয়ন নিশ্চিত করতে “PARTNER” প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পার্টনার প্রকল্পের দিনাজপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্চয় দেবনাথ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক মাজেদুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহামুদুন নবী পান্না বিশ্বাস।

এছাড়াও সিনিয়র সহ-সভাপতি নূর নবী, সাংগঠনিক সম্পাদক বকুর মুজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি মুনছুর আলম রাজু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম ও আবুল হোসেন, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস এবং সদস্য সচিব আনার কলি প্রমুখ উপস্থিত ছিলেন।

পড়ুন>>ভূরুঙ্গামারীতে গোবর ফেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু

বক্তারা বলেন, কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী ও টেকসই করতে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।

তারা আশা প্রকাশ করেন, “PARTNER” প্রকল্পের মাধ্যমে প্রান্তিক কৃষক, নারী উদ্যোক্তা ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর পরিবর্তন আসবে। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষি বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক-কৃষাণী, উন্নয়নকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে কৃষি ও গ্রামীণ উন্নয়নে “পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:০০:০৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬