কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঝুঁকিয়া খাল পুনঃখননের কাজ উদ্বোধন করা হয়েছে। রোববার (১০মে) খাল পুনঃখনন কর্মসুচির উদ্বোধন করেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম।
এসময় সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আমিনুল হক তারেকের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কচাকাটা-ভূরুঙ্গামারী থানার সার্কেল এএসপি মুনতাসির মামুন, বিএনপির উপজেলা আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, যুগ্মআহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা, সিনিয়ার সদস্য কাজী নিজাম উদ্দিন ও জামায়াত নেতা ফেরদৌস হোসেন প্রমুখ।
উল্লেখ্য, প্রায় ২ কিলোমিটার দৈর্ঘ বিশিষ্ট খাল খননসহ২টি বক্স কালভার্ট, ১টি কাঠের সেতু, উভয় তীরে বৃক্ষ রোপন ও পানি সেচ পাইপ বসানো হবে। প্রকল্পটির সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৫১ লাখ ৫৩ হাজার ৯শত ৯৫ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন হলে এলাকার কৃষি, মৎস্য চাষ, পানি সেচ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হবে।
Leave a Reply