ভূরুঙ্গামারীতে গোবর ফেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু
- আপডেট সময় : ০৬:১৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ২৮৭৮৭ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে গোবর ফেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গোয়াল ঘরের গোবর ফেলতে গিয়ে তড়িতায়িত হয়ে খায়রুল ইসলাম (৪৮) নামের এক কাঠ মিস্ত্রির মৃত্যু হয়েছে। মৃত খায়রুল ইসলাম উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাঠগীর গ্রামের খোকা মিয়ার ছেলে।
ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত পরিবারের বরাত দিয়ে চেয়ারম্যান জানান, সোমবার সকাল ৮ টার দিকে খায়রুল ইসলাম তার নিজ গোয়াল ঘর থেকে গরুর গোবর ফেলতে পাশের গাছ বাগানে যান।
পড়ুন>> ৫ বছরে দেশে ২০ কোটি গাছ রোপণ করা হবে কুড়িগ্রামে ত্রানমন্ত্রী
সেখানে পা পিছলে একটি ঝুলন্ত বৈদ্যুতিক তারে হাত লেগে তার ছিড়ে তিনি বিদ্যুতায়িত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত ভূরুঙ্গামারী সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, তড়িতায়িত হওয়া ব্যক্তিকে হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়। জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ




















